চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ব্যতিক্রমী অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2017
in শিক্ষা
A A

তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রথমবারের মতো আয়োজন করলো দিনব্যাপী অনুষ্ঠান। শনিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার হলে ক্যান্ডিড জার্নি টু রিসার্চ: ওয়ার্কশপ এন্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক অালোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গবেষণা কর্মশালা। এই পর্বে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তিনজন গবেষক। তারা বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞানগর্ভ আলোচনা করেন। ‘তরুণদের জন্য গবেষণার প্রয়োজনীয়তা ও তাৎপর্য’ বিষয়ে কথা বলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  অধ্যাপক ড. নাদির জোনায়েদ ।

গবেষণার প্রকার এবং অর্থায়নের ক্ষেত্র বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাইলোজি বিভাগের  অধ্যাপক ড. মনজুরুল করিম। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক সামিনা লুৎফা  গবেষণা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণ ছিলো ‘রিসার্চ অন ক্যারিয়ার’- বিষয়ক প্যানেল আলোচনা। যেখানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত গবেষকরা বক্তব্য রাখেন।

তারা গবেষণা ক্যারিয়ারের ক্ষেত্র, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। এই পর্বে গবেষণায় তরুণদের সুযোগ ও সহযোগিতা সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)  এর গবেষক মোস্তাফিজুর রহমান খান। বিজ্ঞান সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন  আইসিডিডিআরবি’র বিজ্ঞানী ড. ফিরোজ আহমেদ।  বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ আলোচনা করেন  সমাজবিজ্ঞান সম্পর্কিত প্রতিষ্ঠানে গবেষণা ক্যারিয়ার নিয়ে।

গণমাধ্যমে গবেষণা ক্যারিয়ারের  সুযোগ নিয়ে আলোচনা করেন  এসোসিয়েটেড প্রেসের (এপি)  বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সোস্যাল এন্ড করপোরেট  এ্যাডভাইজার আব্দুল মান্নান।

অনুষ্ঠানে  প্রধান আলোচক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আগের সেই প্রাচ্যের অক্সফোর্ড নেই। গবেষণা কার্যক্রমে বেহাল দশা তার জন্য দায়ী। তবে আজকের এই অনুষ্ঠান আমাকে আশাবাদি করে তুলেছে। আমার ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ দেখে আমি নতুন করে স্বপ্ন দেখছি।

তিনি গবেষণা সংসদের উদ্যোক্তাদের  প্রশংসা করে বলেন, তোমাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু কাজ হবে এটা আমার বিশ্বাস।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সাইফুল্লাহ সাদেক। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।

Previous Post

স্থায়ী নিয়োগ না পাওয়ায় বিচারপতির রিট

Next Post

অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটির শপথ বুধবার

Next Post

অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটির শপথ বুধবার

বিচারকদের আচরণবিধির গেজেট করতে কেন সময় দরকার: জানতে চেয়েছেন আপিল বিভাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT