চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারকদের আচরণবিধির গেজেট করতে কেন সময় দরকার: জানতে চেয়েছেন আপিল বিভাগ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
2:55 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2017
in আদালত
A A

অধঃস্তন আদালতের বিচারকদের আচরণবিধির গেজেট করতে কেন সময় দরকার, তার কারণ সোমবার লিখিতভাবে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগে বিশৃঙ্খলা চলছে বলেই তিনি বিধি প্রণয়ন দেখতে চান।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, সরকারও অচল অবস্থা চায় না এবং দ্রুতই বিধি হয়ে যাবে।

রোববার সোয়া ৯টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আসন গ্রহণ করেন। শুরুতেই সময় চেয়ে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। আবেদনে সময় চাওয়ার বিষয়ে স্পষ্ট কিছু নেই মন্তব্য করে অসন্তোষ জানান প্রধান বিচারপতি। এ সময় তিনি অভিযোগ করেন, কোনো বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠানো হলে নানা অজুহাতে তা পড়ে থাকে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোনো নিয়ম না থাকলে তো বিশৃংঙ্খলা হবেই। তাই সুপ্রিম কোর্টের মতো সরকারও চায় শৃংঙ্খলা ফেরাতে। কিন্তু সমস্যাটা হলো এখানে কার কতটা ক্ষমতা থাকবে সেটা নিয়ে। আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের মধ্যে এমন সম্পর্ক থাকা উচিৎ যাতে কোনো অচলাবস্থা তৈরি না হয়।

শুনানিতে কেন সময় চেয়েছেন এবং বিধি প্রণয়ন হবে কি না তার ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, আচরণবিধি গেজেটভুক্ত করার প্রয়োজন নয় বলে মতামত জানিয়েছিলেন রাষ্ট্রপতি। এটাকে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতির পুনর্বিবেচনার জন্য তার কাছে পাঠানো হয়েছে বলে আমাকে অবহিত করা হয়েছে। কিন্তু আদালত আমাকে এটা লিখিতভাবে উল্লেখ করে দরখাস্ত দেয়ার আদেশ দিয়েছেন। সর্বশেষ আমাকে জানানো হয়েছে যে আচরণবিধি নিয়ে আর কোনো অস্পষ্টতা নেই। অচিরেই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

অ্যাটর্নি জেনারেল মনে করেন বিধি সংক্রান্ত গেজেট হয়ে গেলে দুই বিভাগের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না।

Previous Post

অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটির শপথ বুধবার

Next Post

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

Next Post

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশের স্পিন কোচ যোশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT