চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক হওয়ার ইচ্ছে আছে: আরিফিন

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
10:56 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
বাংলাদেশের ক্রীড়াবিদ পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজুল আরিফিন। বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এ হয়েছেন প্রথম রানার আপ। রোববার চ্যানেল আই অনলাইনের সাথে কথা বললেন তিনি। জানালেন এমন মঞ্চে নিজের অভিজ্ঞতার কথা।

বাংলা ভাষা নিয়ে প্রথম রিয়্যালিটি শো-এর প্রথম রানারআপ। কেমন লাগছে?
ভালো। তবে সেরা দশে যখন আসলাম তখন কিছুটা চিন্তা মুক্ত ছিলাম। কিন্তু মাঝখানে এসে আমি ধীরে ধীরে পয়েন্টের নিচের দিকে নামছিলাম। সেরা ছয়ে আমার অবস্থান ছিল পাঁচ। তখন আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। ভেবেছিলাম কেন আমি পিছিয়ে পড়ছি। তারপর ভাবলাম চেষ্টা করলে হয়তোবা ভালো করা সম্ভব। এরপর চার রাউন্ড পর গিয়ে বুঝলাম কিছু একটা হচ্ছে। তবে পেছন থেকে যে কেউ উঠে আসতে পারে সেটা বুঝতে পারিনি। প্রথমে এতো ভালো ছিলাম কিন্তু পরে হেরে গেলাম, তাই একটু খারাপ লাগছে।

বিজয়ীর সঙ্গে আপনার পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ১। বিষয়টি কীভাবে দেখছেন?
চূড়ান্ত পর্ব শেষ করে ক্যাম্পে এসে পুরো রাত ঘুমাতে পারিনি। ১ পয়েন্টের জন্য হেরে যাওয়ার আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু পরে ভাবলাম ৩৫ হাজার প্রতিযোগী থেকে প্রথম রানারআপ হওয়া সত্যিই অনেক বড় ব্যাপার। তাই এখান থেকে আক্ষেপটা মনে না রাখাই ভালো।

আপনার জীবনে কোন পরিবর্তন এসেছে বলে কী মনে হচ্ছে?
অবশ্যই। চূড়ান্ত পর্বের পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট এসেছে। আর অবিরাম ক্ষুদে বার্তা তো আসছেই। তখন মনে হল কিছু একটা তো হয়ে গেছে। আমি তো যেমন ছিলাম তেমনই আছি। তবে আমার মধ্যে দায়িত্ববোধ চলে আসছে। আমি চাইলেই এখন আর ভুল বাংলা বলতে পারব না। ভুল কাজ করতে পারব না। সমাজের জন্য আমার ভাষার জন্য দায়িত্ববোধ তৈরি হয়েছে।

দ্বিতীয় রানারআপের নাম ঘোষণার পর কী মনে হয়েছিল?
দ্বিতীয় রানারআপের নাম ঘোষণার পর ভেবেছিলাম আমি প্রথম এবং নুসরাত দ্বিতীয় হবে। আসলে আমার হিসেবে ভুল ছিল। আমি ভেবেছিলাম আমি নুসরাতের থেকে এগিয়ে আছি। যেই ভাবছি হাততালি দিব প্রথম রানারআপ নুসরাত বলবে বলে, কিন্তু দেখি আমার নামই ডাকল প্রথম রানারআপে।

সেরা দশে আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে হতো?
প্রতীক পনতীর্থ, সোয়েব সানিয়াদ খান ও রাইসা সালসাবিল। এরা সবসময় বই নিয়ে থাকত।অধ্যাপক হওয়ার ইচ্ছে প্রকাশ করে পুরস্কার গ্রহণ করছেন আরিফিন. Channel i News - চ্যানেল আই নিউজ এমন মঞ্চে একদিন নিজেকে উপস্থাপন করবে এটা কি কখনও ভেবেছিলেন?
আসলে আমি ইউটিউবে বিল গেটস, স্টিভ জবস এদের ভিডিওগুলো দেখতাম। তখন ভাবতাম এমন কিছু যদি আমি করতে পারতাম। তখনও বাংলাবিদ শুরু হয়নি। আমি থাকতাম মফস্বলে। তাই মনে হতো এইগুলো অসম্ভব। কিন্তু যখন বাংলাবিদ মঞ্চে আমি আসলাম এবং ধীরে ধীরে নিজেকে ভালোর দিকে নিয়ে যেতে থাকলাম। তখন মনে হলো এভাবে যদি নিজেকে ধরে রাখতে পারি তাহলে খ্যাতি আসবেই।

ভবিষ্যতে বাংলা নিয়ে কী করার ইচ্ছে আছে?
আমার ইচ্ছে আছে বাংলা সফটওয়্যার বানানোর। আর কিছু পারি আর না পারি বাকিটা জীবন বাংলা বলার চেষ্টা করব। কারণ এই কাজটি অনেক বেশি কঠিন।

বাংলাবিদ-এর পুরো যাত্রা কেমন ছিল?
খুব ভালো। আমি বাংলাবিদ এবং পুরো ক্যাম্পের সবাইকে অনেক মিস করব। একসঙ্গে খেতে যাওয়া, আড্ডা দেওয়া, নাম্বার কেটে গেলে মন খারাপ করা, বিচারকদের কথাসহ বাংলাবিদ সবাই খুব মনে পরবে।

পুরস্কারের অর্থ দিয়ে কী করবে?
আমার পড়ালেখার পেছনে খরচ করব। আমার দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছে আছে। আর দেশের মানুষের জন্য কিছু একটা করতে চাই।

রাতারাতি খ্যাতি পেয়ে কেমন লাগছে?
চূড়ান্ত পর্ব শেষ করে ক্যাম্পে আসার জন্য যখন গাড়িতে উঠছিলাম তখন অনেকেই আমার সঙ্গে ছবি তোলার জন্য দৌড়ে আসছিল। এমন অবস্থা আসলে তারকাদের ক্ষেত্রে দেখেছি আগে। তাই বিষয়টি ভালো লাগছে। আর খ্যাতি কে না চায়?

ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আপনার। পাশাপাশি আর কিছু ইচ্ছে আছে কী?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হওয়ার ইচ্ছে আছে।

নিজের সম্পর্কে কিছু বলুন?
আমার সবকিছুই সাতক্ষীরাতে। দুই ভাইয়ের মধ্যে আমি ছোট। এখন সাতক্ষীরা শহরের একটি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষে পড়ছি। আর ব্যক্তি আরিফিনের কথা বললে নতুন কিছুকে সহজে মেনে নিতে পারি আমি। তবে কোন কিছুর উপর মাঝে মাঝে ঈর্ষা হয়।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: বাংলাবিদ
Previous Post

দেশের সকল সিঙ্গার আউটলেটে এইচপি পণ্য

Next Post

ভারতীয় দলে ফিরলেন জাদেজা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় দলে ফিরলেন জাদেজা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির সেঞ্চুরির রহস্য ফাঁস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT