চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সেঞ্চুরির রহস্য ফাঁস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত ৩০টি সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সামনে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং ও স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এরইমধ্যে বিরাটকে বড়সড় সার্টিফিকেট দিয়েছেন বীরেন্দ্র শেবাগ। তার মন্তব্য, শচীনের রেকর্ডও ভেঙে দিতে পারেন কোহলি।

একদিনের ম্যাচে এতগুলো সেঞ্চুরি করার পেছনে রহস্য কী? সেই রহস্যের কথা অবশ্য নিজেই ফাঁস করেছেন ভারত অধিনায়ক। সংবাদ মাধ্যমে কোহলি জানিয়েছেন, সেঞ্চুরি করার কথা মাথায় রেখে ক্রিজে নামি না। তাই হয়ত সেঞ্চুরি করতে পারি। সেঞ্চুরির কথা মাথায় থাকে না বলেই কোন চাপেও থাকি না। আমার কাছে বড় ব্যাপার হল ম্যাচ বের করা।

কোহলি আরও যোগ করেছেন, সেঞ্চুরির লক্ষ্যে না খেলাটাই নিজের খেলা বের করে আনতে সাহায্য করে। ব্যাটিং করার সময়ে ম্যাচ বের করার লক্ষ্য স্থির থাকে তাতে।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার একদিনের সিরিজে ভারতের সামনে অস্ট্রেলিয়া। রোববারই প্রথম ম্যাচে মুখোমুখি তারা। অজিদের সহজে হারানো সম্ভব হবে না। তবে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে।

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে নিজের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে কোহলি বলেন, ৯৮ বা ৯৯-তে নটআউট থাকলেও আমার কাছে কিছু যায় আসে না। আসল ব্যাপার হল দলকে জেতানো। তাই আমি শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতে চাই। মাঠে নামলে নিজের ১২০ শতাংশই দিতে চাই।

সঙ্গে যোগ করেছেন, যতদিন খেলব ততদিন শতরানের জন্য খেলব না। ওটা আমার নিজস্ব খেলা নয়।

Tags: বিরাট কোহলি
Previous Post

ভারতীয় দলে ফিরলেন জাদেজা

Next Post

পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাল্টাবেন তারা

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যদের সমাবেশ, পোষাক পরা ও প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাল্টাবেন তারা

৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT