চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা চলচ্চিত্র আন্দোলনের আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 08, এপ্রিল 2017
in বিনোদন
A A
ঢাকা চলচ্চিত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

ঢাকা চলচ্চিত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

সুস্থ্য ধারার চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ঢাকা চলচ্চিত্র আন্দোলন’ নামে একটি সংগঠন। খন্দকার সুমনকে সভাপতি এবং চলচ্চিত্র নির্মাতা শ্যামল শিশিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা চলচ্চিত্র আন্দোলনের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ড. শোয়াইব জিবরান।

লিখিত বক্তব্যে তিনি চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে জাগ্রত করা, উচ্চ মানবিক, নৈতিক, উদার গণতান্ত্রিক মূল্যবোধকে লালন করা, সুস্থ সৃজনশীল ধারার চলচ্চিত্রকর্মীদের সংগঠিত করা, সৃজনশীল চলচ্চিত্র নির্মাতা ও দর্শক তৈরী করার লক্ষের কথা ব্যক্ত করেন।

একই সাথে দেশব্যাপী স্কুল, কলেজ মাদ্রাসায় মহান মুক্তিযুদ্ধের চেতনা লালিত চলচ্চিত্র প্রদর্শন, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা, অ্যাপ্রিসিয়েশন কোর্স, প্রশিক্ষণ, পাঠ কর্মসূচির আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র পাঠাগার গড়ে তোলা, চলচ্চিত্রবিষয়ক জার্নাল, লিটল ম্যাগাজিন, গবেষণা পুস্তক প্রকাশনা, মাঠপর্যায়ে চলচ্চিত্রবিষয়ক জরিপ, গবেষণা পরিচালনার কর্মসূচী ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. ফাহমিদুল হক।

কমিটির উপদেষ্টা পরিষদে আছেন সৈয়দ মনজুরুল ইসলাম, ড. রফিকুল, ড. শোয়াইব জিবরান, ড. জাকির জাফরান, খান জেহাদ, রাহাত হোসেন, রাশেদুজ্জামান ও মানিক বাহার। সহ-সভাপতি শরিফ উল আনোয়ার সজ্জন, সহ-সাধারণ সম্পাদক জহির রিপন, সাংগঠনিক সম্পাদক শরীফ খান, অর্থ সম্পাদক সীমা হাবিব, দপ্তর সম্পাদক অর্ক হাসান। সদস্য হিসাবে আছেন ওমর ফারুক, মাসুদ রানা, বিনু মাহবুবা, কে এম রফিক, সাকিব সজল, তাইফ কামাল।

Previous Post

‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার আশ্বাস তথ্যমন্ত্রীর

Next Post

মাদ্রিদ ডার্বির পর হাসতে পারছে বার্সেলোনাও

Next Post

মাদ্রিদ ডার্বির পর হাসতে পারছে বার্সেলোনাও

ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্টের সেন্টারের শিল্পীদের পরিবেশনা।

ওড়িশি ও রবীন্দ্রনাথের নাচ নিয়ে উৎ​সব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT