চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: মেয়র আতিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 21, আগস্ট 2021
in - সেমি লিড, জনপদ, ঢাকা
A A
মেয়র আতিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন: সুস্থতার জন্য গড়ে উঠা সামাজিক আন্দোলনের প্রভাবেই ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার রাজধানীর কল্যাণপুর এলাকায় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ বাস্তবায়নপূর্বক কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত সাংবাদিকদের সামনে স্লোগানটির গুরুত্বসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরার সময় তিনি একথা বলেন।

এসময় ডিএনসিসি মেয়র ২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আতিকুল ইসলাম বলেন: বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই রাজধানীর অন্যান্য এলাকার তূলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তূলনামুলক অনেক কম।

তিনি বলেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও এটিকে শূন্যে কিংবা সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মেয়র বলেন: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল ২০ আগস্ট মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৪৬ জন।

আতিকুল ইসলাম ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় সেজন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সেসব প্লট কিংবা জায়গার মালিকদেরকে পত্র দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি বলেন: নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও নিজেদের সুস্থতার জন্যই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোাগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

মেয়র বলেন: নিজেদের বাসাবাড়িতে কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সকলকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tags: আতিকুল ইসলামঢাকা সিটিমেয়র
Previous Post

এমন ২১ আগস্ট যেন আর ফিরে না আসে

Next Post

বরিশাল নগরীর রাস্তাগুলো এখন আবর্জনার স্তুপ

Next Post
বরিশাল নগরীর রাস্তাগুলো আবর্জনায় ভরা, পরিবেশ দূষিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল নগরীর রাস্তাগুলো এখন আবর্জনার স্তুপ

আলোচনা সভা ও দোয়া মাহফিলের ছবি, বেশ কয়েকজন ব্যক্তি মঞ্চে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT