চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ২১ আগস্ট যেন আর ফিরে না আসে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:29 অপরাহ্ন 21, আগস্ট 2021
in সম্পাদকীয়
A A
২১ আগস্ট গ্রেনেড হামলার স্মৃতি চিহ্নিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এ মাসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে খুন হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানেই থেমে থাকেনি খুনিদের দল। বাংলাদেশের উল্টোপথে যাত্রা ঠেকানোর দল আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের একুশে আগস্ট আবারও মরণঘাতী হামলা চালানো হয়। সেবারের টার্গেট ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন: ‘‘সমাবেশ শেষ করা মাত্র একজন ফটোগ্রাফার এসে ছবি নিতে না পারার কথা জানাতেই তিনি থমকে দাঁড়ালেন। মাইকটি তিনি হাত থেকে রাখতেও পারেননি তখনই গ্রেনেড হামলা শুরু হয়ে যায়। গ্রেনেড বিস্ফোরিত হবার শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাকে হানিফ ভাইসহ (সাবেক মেয়র মোহাম্মদ হানিফ) কয়েকজন ঘিরে ফেলেন।

আমি দেখলাম আমার গায়ে শুধু রক্ত আর রক্ত। অর্থাৎ ঐ যে স্প্রিন্টারগুলো সব এসে আঘাত করছে হানিফ ভাইয়ের মাথায় ও গায়ে। যেহেতু সে ধরে রেখেছে তার রক্তে আমার শরীর ভেসে যাচ্ছে। তিনটি গ্রেনেড ফোটার পর কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার। মনে হচ্ছে যেন এর শেষ নেই, কেয়ামতের মতো। চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন কিছুই দেখা যাচ্ছিল না। জানি না, আল্লাহ কিভাবে হাতে তুলে আমাকে বাঁচালেন। আমার গায়ে একটাও স্প্রিন্টার লাগেনি। কিন্তু আওয়াজে ডান দিকের কানে আর শুনতে পাচ্ছিলাম না।

যখন আমি গাড়িতে উঠতে যাব, দরজাটা খুলে মাহবুব দাঁড়ানো (২১ আগস্ট শহিদ, তাঁর দেহরক্ষী) তখনই গুলি আসলো এবং সেই গুলিতে মাহবুব মারা গেল। আরো কয়েকটি গুলি এসে গাড়িতেও লাগলো (বুলেট প্রুফ গাড়ি)। যেখানে এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত পুলিশ এগিয়ে আসে সাহায্য করতে, যারা আহত বা তাদেরকে রক্ষা করতে। এইখানে দেখা গেল উল্টো। বরং আমাদের নেতাকর্মী দূরে যারা ছিল তারা যখন ছুটে আসছে তাদেরকে আসতে দেয়া হচ্ছে না বরং টিয়ারগ্যাস মারা হচ্ছে, লাঠিচার্জ করছে পুলিশ। তার মানেটা কী? যারা আক্রমণকারী এদেরকে রক্ষা করা, এদেরকে রেসকিউ করার জন্যই এই টিয়ারগ্যাস মারা, লাঠিচার্জ করা।

সব থেকে দুর্ভাগ্যের বিষয় বিএনপিমনা ডাক্তারদের কেউ সেদিন মেডিকেল কলেজ হাসপাতালে ছিল না। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোন আহতকে ঢুকতে দেয়া হয়নি। বলেছে এখানে ইমর্জেন্সিতে চিকিৎসা নিতে পারবে না। সেটা সম্পূর্ন বন্ধ। আর মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপিমনা কোন একটা ডাক্তারও সেদিন ওখানে কোন চিকিৎসা করেনি। আমাদের ডাক্তার রোকেয়া আইভি রহমানসহ প্রায় ৭০ জনকে নিজে একা অ্যানেস্থেসিয়া দিয়েছে।’’

গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যে সেদিনের ঘটনাবলী উঠে এসেছে। সেই হামলায় যারা নিহত হয়েছেন তাদের কথাও গণমাধ্যমে উঠে আসছে। নিহতদের পরিবারের সদস্যদের এ কান্না হয়তো কোনদিনও শেষ হবে না। এছাড়া আহত অনেকেই এখনও পঙ্গুত্ব বরণ কিংবা স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছেন। এ হত্যাকাণ্ডের মামলার রায় কার্যকরের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা লাঘব করা যেতে পারে। এছাড়া রায় পুরোপুরি কার্যকর হলে ভবিষ্যতের জন্যও রাজনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি একটি বার্তা হয়ে থাকবে।

Tags: ২১ আগস্টএকুশে আগস্টগ্রেনেড হামলাসম্পাদকীয়
Previous Post

ত্রিশালে ২১ আগস্ট পালিত

Next Post

ঢাকা উত্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: মেয়র আতিক

Next Post
মেয়র আতিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: মেয়র আতিক

বরিশাল নগরীর রাস্তাগুলো আবর্জনায় ভরা, পরিবেশ দূষিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল নগরীর রাস্তাগুলো এখন আবর্জনার স্তুপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT