চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ড. কামাল হোসেনরা গুণ্ডাদের ভাষায় কথা বলছেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 10, আগস্ট 2018
in রাজনীতি
A A

আইনজীবী ড. কামাল হোসেন এবং বিএনপি নেতাদের ভাষা আর গুণ্ডাদের অ্যাকশনের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

শুক্রবার  জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন: তিনি বলেছেন গুণ্ডাতন্ত্র। হ্যাঁ, তিনি এ কথাটি সঠিক বলেছেন। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল-কলেজের ড্রেস পরিয়ে কারা বিএনপি জামাতের গুণ্ডাদের নামিয়েছিলেন, কারা স্কুলের ব্যাগের মধ্যে চাপাতি এবং পাথর রেখেছিলেন, কারা সাংবাদিকদের উপর হামলা এবং হেনস্তা করেছেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে। তিনি হয়তো সেগুলোর কথাই বলেছেন।

‘তাই ওনার ভাষার মধ্যে আর গুণ্ডাদের শারিরীক অ্যাকশনের ভাষার মধ্যে আমি পার্থক্য খুজে পাচ্ছি না। এটি অত্যন্ত হতাশার। কারণ ড.কামাল হোসেনকে এতদিন একজন ভদ্র ব্যক্তি হিসেবেই জানতাম।’

‘শিক্ষার্থীদের অান্দোলন কখনো বন্ধ করা যাবে না’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এমন বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন: শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে এবং প্রধানমন্ত্রী তাদের সমস্ত দাবী মেনে নেওয়ায় তারা আনন্দ মিছিল করেছে। তারা বুঝতে পেরেছে তাদের মধ্যে বিএনপি জামাতের গুণ্ডা ও ক্যাডাররা প্রবেশ করেছে। তারা এটাও বুঝতে পেরেছে এই গুণ্ডা ও ক্যাডারদের কারা নামিয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন: বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু সংসারকে অাগলে রেখেছেন তা নয়, আওয়ামী লীগকেও আগলে রেখেছিলেন তিনি। সেজন্য আজকে বঙ্গবন্ধুর যত অর্জন তার সাথে যে নামটি ইতিহাসের পাতায় জুড়ে অাছে, সেটি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাড. ইউছুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শ.ম রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারসহ অনেকে।

Tags: আওয়ামী লীগড. কামাল হোসেনবিএনপিশিক্ষার্থীদের আন্দোলনসেমি লিডহাছান মাহমুদ
Previous Post

অস্কারে তিন পরিবর্তন, ছবির দুনিয়ায় হইচই

Next Post

এখনও মনে তার আশার ফুল

Next Post

এখনও মনে তার আশার ফুল

শহীদুল আলম

শহিদুল আলমের নীচে অন্ধকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT