চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও মনে তার আশার ফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 10, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এসেছিলেন চাঁদনি পসরে। এরপর ক্যারিয়ারের মধ্যগগনে যে অমাবস্যা দেখলেন, তাতে শেষের ডাক বেশি দূরে নয়। ৩৪ বছর বয়সী আশরাফুল তবু আবার জাতীয় দলে ফেরার আশায় আছেন। ১৩ আগস্ট শেষ হচ্ছে তার জাতীয় দলে ফেরার নিষেধাজ্ঞা।

আশরাফুলের মূল নিষেধাজ্ঞা শেষ হয় ২০১৬ সালের আগস্টে। তখন থেকে বিপিএল বাদে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমিত পান। গত দুই বছরের নিষেধাজ্ঞা ছিল জাতীয় দল এবং বিপিএলে।

পুনর্জন্মের প্রাক্কালে আশরাফুল বলছেন এই দিনটির জন্য তিনি পাঁচ বছর ধরে অপেক্ষায় আছেন।

‘পাঁচ বছর ধরে অপেক্ষায় আছি। দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে খেললেও এখন জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারবো,’ নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আশরাফুল ক্রিকইনফোকে বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলা হবে আমার সবচেয়ে বড় অর্জন।’

গেল মৌসুমে টানা তিন সেঞ্চুরি উপহার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ব্যাটসম্যান হিসেবে ঐতিহ্যবাহী ঢাকা লিগে করেছেন সেঞ্চুরির হ্যাটট্রিক। মোট সেঞ্চুরি পাঁচটি। যার মাধ্যমে ১৯৯৯-২০০০ মৌসুমে করা পাকিস্তানি রিক্রুট জহুর এলাহীর (পাঁচটি) রেকর্ডে ভাগ বসিয়েছেন। এর আগের মৌসুমে অবশ্য অতটা মেলে ধরতে পারেননি নিজেকে।

‘ফেরার পর প্রথম মৌসুমে অতটা ভালো খেলতে পারিনি। কিন্তু ২০১৭-১৮ মৌসুমে ভালো করেছি। আশা করছি সামনের মৌসুমেও ভালো করতে পারবো,’ বলছিলেন আশরাফুল।

নিজেকে ফিরে পেতে মিরপুরে কঠোর অনুশীলন করে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকায় ২০১৪ সালের জুনে আশরাফুলকে আট বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করে বিশেষ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ওই বছর সেপ্টেম্বরে শাস্তি কমিয়ে পাঁচ বছর করা হয়।

২০০১ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আশরাফুলের। ৬১ টেস্টে ৬টি শতকসহ ২৪ গড়ে ২৭৩৭ রান করেন তিনি।

একই বছর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ১৭৭ ম্যাচে ৩টি শতকসহ ২২.২৩ গড়ে করেন ৩৪৬৮ রান। ২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেকের পর খেলেছেন ২৩ ম্যাচ। এতে দুটি অর্ধশতকসহ ১৯.৫৬ গড়ে তার রান ৪৫০।

Tags: মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
Previous Post

‘ড. কামাল হোসেনরা গুণ্ডাদের ভাষায় কথা বলছেন’

Next Post

শহিদুল আলমের নীচে অন্ধকার

Next Post
শহীদুল আলম

শহিদুল আলমের নীচে অন্ধকার

ফাইল ফটো

সাংবাদিকদের ওপর হামলাকারী যেই হোক ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT