চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ালেও ইসরায়েলে তীব্র অসুস্থতা কমিয়েছে ফাইজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 06, জুলাই 2021
in আন্তর্জাতিক
A A
টিকা নেওয়ার সময় হাতে গ্লাভস পরা স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে করোনাভাইরাসের সংক্রমণে বাধা দেওয়ার ক্ষেত্রে কম কার্যকর ছিলো ফাইজারের ভ্যাকসিন কিন্তু তীব্র করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ঢাল তৈরি করে বলে উঠে এসেছে সেখানকার সরকারি তথ্যে।

এই ভ্যাকসিনের ফলে ৬ জুন থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত ৬৪ শতাংশ মানুষ অসুস্থতা থেকে রক্ষা পেয়েছে। যদিও আগে এই সংখ্যাটা ছিলো ৯৪ শতাংশ। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই কমে যাওয়ার ঘটনাটা ঘটেছে কারণ সেখানে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। কাকতালীয়ভাবে জুনের শুরু থেকেই দেশটিতে করোনাভাইরাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

তবে সংক্রমণ বাড়লেও চূড়ান্ত অসুস্থতা থেকে রক্ষা করছে এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন নেওয়ার পরে আগে যেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা ৯৭ শতাংশ ছিলো সেটা একটু কমলেও ৯৩ শতাংশেই আছে বলে উঠে এসেছে সরকারি তথ্যে।

ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম ধরা পড়ে ভারতে, বর্তমানে সারাবিশ্বে সেটা ছড়িয়ে পড়ছে। তবে বিভিন্নে দেশে ভ্যাকসিন বিতরণ চলছে। এই মিউটেশনটি দেশগুলোকে ব্যবসা, কাজকারবার ও ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়গুলো আবার ভাবতে বাধ্য করছে।

ফাইজারের মুখপাত্র ডারভিলা কেয়ানি ইসরায়েলের এসব তথ্য নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি তুলে ধরেন, ভ্যাকসিনটি নতুন মিউটেশনের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম শুধু কিছু ক্ষেত্রে তা হালকা কমে যায়। সেই সব প্রমাণ বলছে, এই ভ্যাকসিন এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।

ইসরায়েলে করোনার ভ্যাকসিন বিতরণ পদক্ষেপ খুবই সচল। এরই মধ্যে সেখানে পুরোপুরি ভ্যাকসিন পেয়েছে ৫৭ শতাংশ মানুষ।

ভ্যাকসিন গ্রহীতাদের অনেকেও নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ সার্ভিস। গত শুক্রবার নতুন আক্রান্তদের ৫৫ শতাংশকে ভ্যাকসিন প্রদান করা হয়। ৪ জুলাই সেখানে ৯.৩ মিলিয়ন জনগণের মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর ছিলো। সেখানে ১৯ জুন সংখ্যাটা ছিলো ২১।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভ্যাকসিনের কার্যকারিতা এবং যে হারে করোনাভাইাস ছড়িয়ে পড়েছে তার মূল্যায়ন করার জন্য সরকার বয়স, পূর্ব-বিদ্যমান পরিস্থিতি এবং ভ্যাকসিন গ্রহণের তারিখের মতো করোনভাইরাস সংক্রমিত ব্যক্তিদের নিয়ে গবেষণা করার পরিকল্পনা করেছে।

জনসমাগমে আবার মাস্ক পরার নিয়ম চালু করে সেখানকার সরকার এসম্পর্কিত অন্যান্য সব বিধিনিষেধ নতুন করে চালু করার কথা ভাবছে। তবে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিতে উৎসাহিত করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

ফাইজারের প্রধান নির্বাহী অফিসার আলবার্ট বউরলা বলেন, পুরোপুরি প্রতিরক্ষার জন্য জনগণের ১২ মাসের মধ্যে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়া উচিত।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসফাইজার
Previous Post

প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করলেন ইফাদ প্রেসিডেন্ট

Next Post

দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের

Next Post
ওবায়দুল কাদের বিএনপির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নারী স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলাশহরে করোনায় মৃত্যু কমাতে ভ্যাকসিন বিতরণ বাড়ানোর তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT