চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলাশহরে করোনায় মৃত্যু কমাতে ভ্যাকসিন বিতরণ বাড়ানোর তাগিদ

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
4:10 অপরাহ্ন 06, জুলাই 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নারী স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সসীমা ৪০ থেকে ৩৫ বছর করায় দেশের আরও তিন কোটি ৪১ লাখ মানুষ করোনার ভ্যাকসিন পাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনাতে বয়সী এবং ঝুঁকিপূর্ণদের ভ্যাকসিনের বাইরে রেখে এবং জেলাশহরগুলোতে ভ্যাকসিন দেওয়ার হার না বাড়ানো গেলে করোনার সংক্রমণ ও মৃত্যু কমানো যাবে না।

সোমবার দেশে একদিনে করোনাতে রেকর্ড ১৬৪ জনের মৃত্যু দেখেছে দেশ। এর মধ্যে ৮৩ জনের বয়স ষাটের বেশি। আর খুলনা বিভাগে সব্বোর্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ময়মনসিংহ মিলিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এই অবস্থায় উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের ভ্যাকসিন দিয়ে জেলাপর্যায়ে মৃত্যু হার কমাতে চায় সরকার।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মহামারী থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ সমাধান হচ্ছে সবার ভ্যাকসিন গ্রহণ করা। বিভাগ, জেলা ও উপজেলায় ৬৩০টি কেন্দ্র থেকে ভ্যাকসিন গ্রহণ করা যাচ্ছে।

দেশের প্রায় ৫০টি অঞ্চল করোনার মৃত্যু ও সংক্রমণ জটিলতায় আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, দেশে করোনার মৃত্যু ও সংক্রমণের ৫০ শতাংশই ঘটছে ঢাকার বাইরে বিভিন্ন জেলাশহরে।

বিএসএমএমইউয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সায়েদুর রহমান বলেন, জেলাগুলোতে ১২০০ থেকে ১৫০০ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ১৫ লক্ষ মানুষের মধ্যে মাত্র এই কজন করে ভ্যাকসিন পেয়েছেন।

এই অবস্থায় দেশে করোনার ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা শিথিল করাতে অপেক্ষাকৃত তরুণ জনগোষ্ঠী করোনার ভ্যাকসিন পাবার আওতায় আসবে। তবে জনস্বাস্থ্য ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন, বয়সী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীই করোনার মৃত্যু ঝুঁকিতে। আর ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্যই হলো মৃত্যু হার কমানো একই সাথে আক্রান্তদের রোগ জটিলতা কমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা বা হাসপাতালের চাপ কমানো। তাই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে যতটা দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

মো. সায়েদুর রহমান আরও বলেন, ভ্যাকসিন দেওয়ার প্রধান উদ্দেশ্য মৃত্যু কমানো। তাই বেশি প্রাণ হারাচ্ছে যারা তাদের আগে ভ্যাকসিনেটেড করতে হবে। ৯০ ভাগ মানুষ মারা যাচ্ছে ৪০ এর বেশি বয়সী। আগে তাদের ভ্যাকসিন দিতে হবে। ৭০ ভাগ মানুষ মারা যাচ্ছে ৫০ বছরের বেশি বয়সী। এমনটা করা হলে প্রায় ৯৯ ভাগ মৃত্যু কমে যাবে।

গণনিবন্ধনের মাধ্যমে একই অঞ্চলে একই সাথে ভ্যাকসিন গ্রহণকারীর আওতা বাড়িয়ে ভাইরাসের নতুন ধরণ ঠেকানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
Previous Post

দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের

Next Post

রওশন এরশাদ ও জি এম কাদেরকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রওশন এরশাদ ও জি এম কাদেরকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

মার্কিন সৈন্যরা বাগরাম ঘাঁটি ছেড়ে যাচ্ছেন, টেনেটা ও সরঞ্জাম ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আঁধারে বাগরাম ঘাঁটি ছেড়েছে মার্কিন সৈন্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT