চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলেকে নিয়ে রিয়াল-বার্সা রশি টানাটানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 12, আগস্ট 2017
in স্পোর্টস
A A
ডেম্বেলে ও অন্যান্য ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের বিকল্প খুঁজতে পাগল হওয়ার দশা বার্সেলোনার! সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে যোগ হয়েছে রিয়াল মাদ্রিদ আতঙ্ক! নেইমারের বিকল্প হিসেবে যে দুজনের দিকে পাখির চোখ করে আছে বার্সা, তাদের একজন উসমানে ডেম্বেলেকে নিজেদের ডেরায় টানতে চাইছে লস ব্লাঙ্কোসরা।

পিএসজির কাছে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে বিক্রি করে বার্সার হাতে বেশ ভালো একটা অর্থ জমেছে। তাই ডেম্বেলের জন্য ১৪০ মিলিয়ন ইউরো দামটাও খুব বেশি গায়ে লাগছে না তাদের। তবে বেঁকে বসেছে ডেম্বেলের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। তাদের বক্তব্য একটাই- ‘যত টাকাই দাও, ডেম্বেলেকে পাচ্ছ না।’

বার্সার ব্যর্থতার সুযোগ নিতে ওঁতপেতে আছে রিয়ালও। রোনালদোর ভবিষ্যৎ বিকল্প খুঁজে পেতে মরিয়া স্প্যানিশ চ্যাম্পিয়নরাও। পেট্রো ডলারের ঝনঝনানিতে দামি খেলোয়াড় কেনার আগ্রহে তাদের প্রথম পছন্দের নাম কাইলিয়ান এমবাপে। এই ফরাসী ফরোয়ার্ডকে আবার কেড়ে নিয়ে যেতে চাইছে পিএসজি। তাই এমবাপের বিকল্প হিসেবে তারই স্বদেশী ডেম্বেলের দিকে হাত বাড়ানোর পরিকল্পনা এঁটেছে রিয়াল।

স্প্যানিশ ম্যাগাজিন ‘এএস’ জানাচ্ছে, ডেম্বেলের দামটাও ঠিক করে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। বার্সার থেকে ১০ মিলিয়ন বেশি! অর্থাৎ, ১৫০ মিলিয়ন ইউরো।

তবে ডেম্বেলে নাকি চাচ্ছেন তার ভবিষ্যৎ ক্যারিয়ারটা বার্সাতেই গড়তে। ক্লাবের সঙ্গে এই নিয়ে নাকি মানসিক টানাপোড়নও শুরু হয়েছে ২০ বছর বয়সী ফরাসী তারকার। কোনও এক গোপন কারণে ডর্টমুন্ডের সবশেষ অনুশীলনেও আসেননি। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি এসবই ডেম্বেলের বার্সা আগ্রহের লক্ষণ!

ঝামেলায় আছে লিভারপুলও। ডেম্বেলের পাশাপাশি অলরেডসদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোকেও চায় বার্সা। যদিও ক্লাব গুরু ইয়ূর্গেন ক্লপ সাফ জানিয়ে দিয়েছেন, ‘কৌতিনহো বিক্রয়যোগ্য নহে’। ইতিমধ্যে বার্সার ১১৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়ে ইংলিশ ক্লাবটি। তবে কৌতিনহোর ইচ্ছে বার্সায় যাওয়ার। তাকে ছেড়ে দিতে এরইমধ্যে ক্লাব কর্তৃপক্ষের কাছে নাকি আবেদনও জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

Tags: উসমানে ডেম্বেলেবার্সেলোনারিয়াল মাদ্রিদ
Previous Post

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মুক্তামনি

Next Post

এবার ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি

Next Post
ট্রাম্প ও মাদুরো মুখোমুখি, আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি

ছোট বালক ক্রিকেট খেলোয়াড় হিসেবে ৬ উইকেট নিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছর বয়সীর ৬ বলে ৬ উইকেটের কীর্তি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT