চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মুক্তামনি

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
11:51 পূর্বাহ্ন 12, আগস্ট 2017
in স্বাস্থ্য
A A
অস্ত্রোপচারের পর আইসিইউতে মুক্তামনি শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

হাত রক্ষা করেই মুক্তামনির হাতের রক্তনালির বিরল টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। সফল অস্ত্রোপচারে অংশ নেন ১৫ জন বিশেষঞ্জ চিকিৎসক। দুই ঘণ্টার অস্ত্রোপচার শেষে মুক্তামনিকে আইসিইউতে নেয়া হয়েছে। মুক্তামনি এখনও ঝুঁকিমুক্ত না হলেও সে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী চিকিৎসকরা।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। এর আগে সকাল পৌনে আটটায় মুক্তমনিকে ওটিতে নেয়া হয়।

নয় সদস্যের এ্যাসেথেসিয়ার চিকিৎসক সহ ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচারে অংশ নেন।

মুক্তামনির মা বলেন, আমাকে বলে আম্মু  যতক্ষণ পর্যন্ত আমি অজ্ঞান না হবো তুমি আর আব্বু আমার পাশে থাকবা।অস্ত্রোপচারের পর আইসিইউতে মুক্তামনি, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কান্নায় ভেঙ্গে পড়া মুক্তামনির বাবা বলেন, সারাদেশের মানুষ আমার মেয়ের দোয়া করছে বলে সবগুলো অস্ত্রোপচার সফল হচ্ছে। দেশবাসীর কাছে কামনা আমার বাচ্চাটার জন্য প্রাণ খুলে সবাই দোয়া করবেন।

অস্ত্রোপচার শেষে  সংবাদ সম্মেলনে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়কারী অধ্যাপক ডা: সামন্ত লাল সেন বলেন, প্রায় দু’ঘণ্টা অস্ত্রোপচার করার পর প্রাথমিক পর্যায়ে যে কাজটি করার সেটিতে আমরা সফল হয়েছি। মুক্তামনির হাতকে রক্ষা করেই তার হাতের মাংসগুলো কেটে একটি পর্যায়ে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, কয়েক দফায় মুক্তামনির অস্ত্রোপচার লাগবে। এর জন্য দীর্ঘ মেয়াদে তার চিকিৎসার প্রয়োজন হবে। আগামী কয়েক দিন মুক্তামনির অবস্থা পর্যবেক্ষনে রেখে পরবর্তী করনীয় নির্ধারন করা হবে।

এর আগে গত ৫ আগস্ট মুক্তামনির প্রথম সফল অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারে বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞরা চিকিৎসকরা ছিলেন।

সাতক্ষীরার মেয়ে মুক্তামনির দেহে জন্মের দেড় বছর পর একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর সেটি গাছের গুড়ির রূপ নিয়ে বড় হতে হতে ডান হাত শরীরের চেয়ে ভারী হয়ে উঠেছে। তার এই বিরল রোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয়া হয়।

১১ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ১২ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ।

ছবি: সাখাওয়াত আল আমিন

Tags: শিশু মুক্তামনি
Previous Post

হোয়াটসঅ্যাপে ফেসবুকের মতো দারুণ ফিচার

Next Post

ডেম্বেলেকে নিয়ে রিয়াল-বার্সা রশি টানাটানি

Next Post
ডেম্বেলে ও অন্যান্য ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেম্বেলেকে নিয়ে রিয়াল-বার্সা রশি টানাটানি

ট্রাম্প ও মাদুরো মুখোমুখি, আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT