চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচন: বাংলাদেশি প্রার্থীদের জমজমাট প্রচারণা

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
3:02 অপরাহ্ন 07, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি প্রার্থীদের জমজমাট প্রচারণা, ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২২ জুন নিউইয়র্ক স্টেটে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা। বিভিন্ন ডিস্ট্রিক্টে বাংলাদেশি প্রার্থীরা সিটি কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন বাংলাদেশিসহ বিভিন্ন বর্ণ, গোত্রের মানুষের কাছে।

নিউইয়র্কের ব্রন্কসের ডিস্ট্রিক্ট-১৮’ থেকে সিটি কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটর্নি এম মজুমদার। তিনি তার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি মিডিয়াসহ কমিউনিটির সবার সহায়তা কামনা করেন।

পাবলিক ও সিটি মিলিয়ে ২ লাখ ৮ হাজার ফান্ড সংগৃহীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এম মজুমদার বলেন, মূলধারার রাজনীতিতে ভালভাবে সম্পৃক্ত হতে না পারলে কমিউনিটির মানুষের সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয়।

ডিস্ট্রিক্ট-৩৭ এ প্রার্থীতা ঘোষণা করেছেন অপর বাংলাদেশি মিজবা আবদিন। নির্বাচনের দিন ভোট দিয়ে ও প্রচারণায় সহায়তা করতে তিনি সবার প্রতি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের অবস্থান সুসংহত করতে নির্বাচনে জয়লাভের বিকল্প নেই বলে মনে করেন তিনি।

ডিস্ট্রিক্ট-২৪ এ কাউন্সিলম্যান পদে লড়ছেন কমিউনিটির পরিচিত মুখ, ডেমোক্রেট নেতা সাবুল উদ্দিন। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ক্ষুদ্র ব্যবসায় সহায়তার জন্য স্মল জব সারভাইভাল অ্যাক্ট পাশে সমর্থন দান, অ্যাফোর্টেবল হাউজিংয়ের আওতা সম্প্রসারণের জন্য ভূমিকা পালন করা যাতে অধিক সংখ্যক সাধারণ আয় সম্পন্ন মানুষ বাসস্থানের ব্যবস্থা করতে পারে।

তিনি দিনরাত নির্বাচনী প্রচারণায় সময় ব্যয় করছেন। নির্বাচনী এলাকার ভালই সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সাবুল উদ্দিন।

২২ জুন প্রাইমারিতে মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রে মেকগ্রে। প্রচারণায় নিউইয়র্ক সিটির অধিবাসীদের সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

মেয়র প্রার্থী হিসাবে তাকে বেছে নেওয়ার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

Tags: ডেমোক্রেট
Previous Post

আশুলিয়ায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Next Post

বার্সা সমর্থকরাও যেদিন রিয়ালের জয় চাইবে!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শনাক্ত ৬০৬, মৃত্যু ১১

অমর্ত্য সেনের হাসিমুখের ছবি, বাংলায় সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকদের অনিশ্চয়তা লাঘবে সরকারকে সচেষ্ট হতে হবে: অমর্ত্য সেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT