চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকদের অনিশ্চয়তা লাঘবে সরকারকে সচেষ্ট হতে হবে: অমর্ত্য সেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 07, মার্চ 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
অমর্ত্য সেনের হাসিমুখের ছবি, বাংলায় সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, কৃষকদের ব্যক্তিগত স্বার্থ, তাদের উপার্জন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ও কৃষকদের দিনযাপনের অনিশ্চয়তা দূর করার ব্যাপারে সরকারকে সচেষ্ট হতে হবে। শুধু বাজার ব্যবস্থার দিকে নজর রাখলেই হবে না।

ভারতে চলমান কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।

অমর্ত্য সেন আরও বলেন, ‘শুধু শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেই দেশের অর্থনৈতিক স্বাস্থ্যবৃদ্ধি হয় না। সেই সঙ্গে যাতে আমজনতার ক্রয়ক্ষমতা বাড়ে, সে দিকেও নজর রাখতে হবে সরকারকে। না হলে জিডিপির হার টেনে তোলা সম্ভব নয়।’

এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি কৃষক আন্দোলনকে সহানুভূতির চোখে দেখারও কথা বলেন।

‘‘প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যে জীবন যাপনের সমস্যা ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে সেটা সরকারকে বুঝতে হবে। সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে আগেভাগে কল্যাণমূলক পরিকল্পনা ও অর্থবরাদ্দ করে রাখতে হবে।’’

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ মনে করেন, ‘সুখের স্বপ্নে বিভোর হয়ে থাকাটা কোনও দেশের সুবিবেচক অর্থনীতির কাজ নয় বরং কঠিন পরিস্থিতির জন্য আগেভাগে তৈরি থাকাটাই উচিত।’

তিনি যোগ করেন, ‘কৃষকদের ব্যক্তিগত স্বার্থের দিকে নজর রাখতে গেলে কেন বাজার অর্থনীতির বিরোধিতা করা হবে, এটা বুঝতে পারছি না। কোনও দেশের অর্থনৈতিক উন্নতির জন্য বাজার অর্থনীতি বড় ভূমিকা নিতে পারে। তবে সেজন্য ভারতের মতো কৃষিনির্ভর দেশের কৃষকদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া উপেক্ষা করার প্রয়োজন হয় না। উপেক্ষা করলে বরং হিতে বিপরীতই হবে।’

Tags: অমর্ত্য সেনকৃষকবাজার
Previous Post

নতুন শনাক্ত ৬০৬, মৃত্যু ১১

Next Post

ভিয়েতনাম মিশনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উদযাপন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনাম মিশনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উদযাপন

মে’তে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT