চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে’তে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 07, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A

কোয়ারেন্টাইন জটিলতায় গত বছর ভেস্তে গিয়েছিল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। স্থগিত হয়ে থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী মাসে। পরের মাসে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা।

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। সেখানে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেই নিতে হবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে শোচনীয় হারের ক্ষত না শুকাতেই মুমিনুল-মুশফিকদের জন্য টেস্ট সিরিজ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এপ্রিলের মাঝামাঝি দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

মে মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। দুটি সিরিজই চূড়ান্ত বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

রোববার মিরপুরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার পরে আমাদের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ হওয়ার কথা। তিন ম্যাচের ওডিআই সিরিজ। এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।’

শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’ যোগ করেন বিসিবির প্রধান নির্বাহী।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেবিসিবিলিড স্পোর্টস
Previous Post

ভিয়েতনাম মিশনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উদযাপন

Next Post

বিশেষ দিনেও বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাম‌নে ময়লা-আবর্জনা

Next Post
বিশেষ দিনেও বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ দিনেও বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাম‌নে ময়লা-আবর্জনা

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও সুস্থতার সংখ্যা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT