চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 পূর্বাহ্ন 31, জুলাই 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডেঙ্গু বিরোধী অভিযানে কর্মকর্তারা জলাশয়ে লার্ভা ধ্বংস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা ছাড়াও ডেঙ্গু মশার প্রজননস্থল সম্পর্কে জনগণকে সচেতন করতে ওয়ার্ডে-ওয়ার্ডে মাইকিং করা হয়েছে এবং মসজিদে-মসজিদে ইমামগণ জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন।

আজ দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মশার নিয়ন্ত্রণে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এছাড়াও করপোরেশনের অঞ্চল ২, ৩ ও ৫ এর সব ওয়ার্ডসহ অন্যান্য অঞ্চলের প্রায় সকল ওয়ার্ডে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হয়েছে।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এডিস মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে গতকাল অঞ্চল ৪ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডে ৩৫টি ভবন পরিদর্শন করা হয়।

এ সময়  দেবি দাস ঘাট লেন এর ৩২/বি এ ‘মীম ফুড এর জাহান টোস্ট স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে তানজিলা কবির ত্রপা বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযান এ আমরা ‘জাহান টোস্ট এর স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ অভিযান পরিচালনা করেছি এবং সেখানে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছি।”

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং করা ও  ইমামদের প্রতি অনুরোধ জানানো প্রসঙ্গে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বলেন, “ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে এবং তদারকিতে ইতোমধ্যে অঞ্চলের সকল ওয়ার্ডে মাইকিং করেছি এবং তা অব্যাহত রয়েছে। এছাড়াও আমরা মসজিদের ইমামদেরকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছিলাম। আজ জুমার নামাজের সময় ইমামগণ মসজিদের মুসল্লিদের সে বিষয়ে সচেতন করেছেন এবং অনেক মসজিদের ইমামগণ স্বপ্রণোদিত হয়ে ডেঙ্গু লার্ভা ধ্বংসে বারবার মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন।”

Tags: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
Previous Post

সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে

Next Post

ইন্দোনেশিয়ায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে

Next Post
জনপ্রিয় শহরে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাস মহামারির চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে

ইসরায়েলি দূতাবাসের একজন কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের বিরুদ্ধে তেলবাহী ট্যাংকারে হামলার অভিযোগ ইসয়ায়েলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT