চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের বিরুদ্ধে তেলবাহী ট্যাংকারে হামলার অভিযোগ ইসয়ায়েলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 31, জুলাই 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি দূতাবাসের একজন কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব সাগরের ওমান উপকূলে একটি তেলের ট্যাংকারে হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ওই হামলায় ট্যাংকারের দুজন ক্রু নিহত হয়েছেন। নিহতদের একজন ব্রিটিশ নাগরিক, এবং অন্যজন রোমানিয়ার নাগরিক।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, লন্ডনভিত্তিক জোডিয়াক ম্যারিটাইম কোম্পানি পরিচালিত ‘এমভি মারসার স্ট্রিট’ নামের ট্যাংকারটি গত বৃহস্পতিবার আরব সাগর হয়ে ওমানের উপকূলের দিকে যাচ্ছিল। তখনই ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। জোডিয়াক ম্যারিটাইম কোম্পানিটির মালিক ইসরায়েলের ধনকুবের আইয়াল অফার।

জোডিয়াক ম্যারিটাইম কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে—কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে।

তবে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড গতকাল শুক্রবার ট্যাংকারে হামলার পেছনে ‘ইরানি সন্ত্রাসবাদ’-কে দায়ী করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘ইরান কেবল ইসরায়েলের সমস্যা নয়। বিশ্ব চুপ করে থাকলে হবে না।’

ট্যাংকারে হামলার ঘটনাটি ওই অঞ্চলে উত্তেজনা গুরুতর পর্যায়ে বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হামলায় একটি ড্রোনের সংশ্লিষ্টতা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, ট্যাংকারে হামলার ঘটনায় যুক্তরাজ্য ‘অবিলম্বে সত্য সামনে আনার’ চেষ্টা করছে।

ব্রিটিশ সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ওমান উপকূলে পৌঁছার সময় একটি ট্যাংকার-সংশ্লিষ্ট ঘটনায় একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আমরাও সমব্যথী।

Tags: ইরান
Previous Post

ইন্দোনেশিয়ায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে

Next Post

অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট-বিরতিতে স্টোকস

Next Post
স্টোকস ক্রিকেট খেলার জন্য প্রস্তুত, অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট-বিরতিতে স্টোকস

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জৈব সুরক্ষা বলয় ভেঙে একবছর নিষিদ্ধ তিন লঙ্কান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT