চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু প্রতিরোধে যা করতে বললেন তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 02, আগস্ট 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা দমনে সকলের সম্মিলিত উদ্যোগ, পরিচ্ছন্নতা ও গুজব পরিহারের বিকল্প নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবে না’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান রাজারে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী, প্রযোজক, পরিচালকদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা ও মশামুক্তি অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চিকিৎসা সেবাদানকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। গুটিকয়েক প্রতিষ্ঠান যারা এ দুর্যোগকে ব্যবসার হাতিয়ার হিসেবে অপব্যবহার করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ডেঙ্গুসহ সকল বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান দেবেন না, প্রতিরোধ করুন, যাচাই করে সত্য তথ্য দিন। প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ুন।

তথ্যমন্ত্রী বলেন, তারকাসহ চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের শিল্পী-কুশলীদের এই অভিযান নিঃসন্দেহে জনমনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করবে, মানুষকে পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করবে।

অভিযানে তথ্যসচিব আবদুল মালেক, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, অতিরিক্ত সচিব মোঃ মিজান উল আলম, চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা, দিলারা, অঞ্জনা, আন্না, রিয়াজ, ফেরদৌস, রোকেয়া প্রাচী, শাহনূর, জায়েদ খান, জয় চৌধুরী, শিপন, আঁচল, তানহা, প্রযোজক খোরশেদ আলম খসরু, আবু মুসা দেবু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সাংস্কৃতিক সংগঠক অরুণ সরকার রানাসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।

Tags: ড. হাছান মাহমুদডেঙ্গুডেঙ্গু সচেতনতাতথ্যমন্ত্রী
Previous Post

উবার চালক বাবার গাড়িতে পালালেন তৌসিফ-সাবিলা

Next Post

ডেঙ্গু নির্ণয়ে রক্ত পরীক্ষায় নতুন সংকট

Next Post

ডেঙ্গু নির্ণয়ে রক্ত পরীক্ষায় নতুন সংকট

ডেঙ্গু জ্বর-মশা

এবার ডেঙ্গু জ্বরে মারা গেলেন অন্তঃসত্ত্বা নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT