চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু নির্ণয়ে রক্ত পরীক্ষায় নতুন সংকট

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:46 অপরাহ্ন 02, আগস্ট 2019
in সম্পাদকীয়
A A

দিন যত গড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ যেন বাড়ছেই। প্রতিদিনই নতুন নতুন রোগী ভিড় করছেন হাসপাতালগুলোতে। ডেঙ্গু শনাক্তে রক্তের যে তিনটি পরীক্ষা করাতে হয় এর মধ্যে এনএস-১ অন্যতম। কিন্তু ডেঙ্গু নির্ণয়ে রক্ত পরীক্ষার অন্যতম অনুসঙ্গ উপাদান কিট বা রিএজেন্ট সংকটে পড়েছে রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, কোথাও কোথাও সীমিত আকারে সেবা চালু থাকলেও রিএজেন্ট-এর অভাবে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠানের।

দেশের মানুষ যে হারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে, তাতে এ সংকট অস্বাভাবিক নয়। তবে সংকট দীর্ঘ মেয়াদে চলতে থাকলে মানুষের ভোগান্তি বাড়বে, সমস্যা প্রকট আকার ধারণ করবে। এমন শঙ্কার পরিপ্রেক্ষিতে শিগগিরই সংকট কেটে যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ডেঙ্গু জ্বরের ভয়াবহতায় দেশের বিভিন্ন হাসপাতালে যে এই পরীক্ষার ব্যবস্থা নেই, তা ইতোমধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এর বেশিরভাগই জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতাল। এসব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকাকে আমরা জনস্বাস্থ্যের জন্য হুমকির বিষয় বলেই মনে করি।

তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর যে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে না, তা নয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় তারা সাধ্যমতো চেষ্টার কথা জানিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষও সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দু’একদিনের মধ্যেই কয়েক লাখ কিট আনা হচ্ছে। এর মাধ্যমে ডেঙ্গু নির্ণয়ে রক্ত পরীক্ষার সংকট কেটে যাবে বলেই আমরা মনে করি।

একইসঙ্গে ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশব্যাপী এই যে সংকট দেখা দিয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ডেঙ্গু নির্মূল সরকারি কর্তৃপক্ষকে এখন থেকে সারাবছর নিরলসভাবে কাজ করতে হবে। একইভাবে জনসাধারণকেও এ বিষয়ে সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত উদ্যোগে এই মহামারী শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে বলে আমরা মনে করি। তাই এখন থেকেই যার যার অবস্থান থেকে ডেঙ্গু নির্মূলে এগিয়ে আসতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: ডেঙ্গুসম্পাদকীয়
Previous Post

ডেঙ্গু প্রতিরোধে যা করতে বললেন তথ্যমন্ত্রী

Next Post

এবার ডেঙ্গু জ্বরে মারা গেলেন অন্তঃসত্ত্বা নারী

Next Post
ডেঙ্গু জ্বর-মশা

এবার ডেঙ্গু জ্বরে মারা গেলেন অন্তঃসত্ত্বা নারী

থাইল্যান্ডে আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই বোমা বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT