চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু জ্বরে এ বছর সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা

আফরোজা হাসি by আফরোজা হাসি
3:49 অপরাহ্ন 09, আগস্ট 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার পাশাপাশি ডেঙ্গ জ্বরে বিপর্যস্ত জনজীবন। রাজধানীর প্রতিটি এলাকায় এডিস মশার প্রকোপ বেড়েছে। হাসপাতালে রোগীর ভিড় বাড়ছেই। এ বছর শিশুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হার বেশি।

চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গু জ্বরের প্রভাব কম থাকলেও জুলাই মাসে তা বাড়তে থাকে। আগস্ট মাসের প্রথম সপ্তাহেই গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে। এ বছর এ পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে কিছু মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকার এখনও নিশ্চিত করেনি।

মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংস করতে চিরুনি অভিযান এবং ওষুধ ছিটানোর কর্মসূচি নিয়ে প্রতিদিনই অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত উত্তর সিটি করপোরেশন ৪২ লাখের বেশি টাকা জরিমানা করেছে। মিরপুর মাজার রোডের নির্মাধীন একটি ভবনে প্রচুর লার্ভা পাওয়ায় সোমবার ভবন মালিককে জরিমানা করা হয়।

জরিমানা থেকে বাঁচতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা আমাদের অভিযান চালিয়ে যাবো। একদিনও বসে থাকতে পারবো না। আমাদের চ্যালেঞ্জ আছে অনেক। এলাকাবাসী ও কাউন্সিলরদের আহ্বান জানাই নিজের আঙিনা নিজে পরিস্কার রাখেন।

এর আগে গাবতলী বাস টার্মিনালে ত্রাণ বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম।

Tags: আক্রান্তডেঙ্গুডেঙ্গু জ্বরশিশু
Previous Post

‘এধরনের অপরাধকে চেষ্টার বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করা অযৌক্তিক’

Next Post

এডিস মশার লার্ভা নিধনে চিরুনি অভিযান

Next Post
এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য চিরুনি অভিযান চালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিস মশার লার্ভা নিধনে চিরুনি অভিযান

ভারতের সুপ্রিম কোর্টে ভ্যাকসিন ট্রায়ালের তথ্য প্রকাশের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন ট্রায়ালের তথ্য প্রকাশের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT