চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন ট্রায়ালের তথ্য প্রকাশের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 09, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
ভারতের সুপ্রিম কোর্টে ভ্যাকসিন ট্রায়ালের তথ্য প্রকাশের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড ভ্যাকসিন ট্রায়ালের তথ্য প্রকাশের দাবিতে একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি এল নাগেশ্বর রাও এবং ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। এই মামলার প্রেক্ষিতে কেন্দ্রকে একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই নোটিশের প্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য কেন্দ্রকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।

দেশে এখনও অনেক মানুষ ভ্যাকসিন নিতে অনিচ্ছুক। ভ্যাকসিনের কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহ থাকায় এই অনীহা প্রকাশ। এর প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয় ডঃ জেকব পুলিয়েলের তরফে। আইনজীবী প্রশান্ত ভূষণের মামলাটি ডঃ জেকবের হয়ে লড়ছেন। প্রশান্ত ভূষণ স্পষ্ট ভাবে জানান এটি কোনও ভাবেই ভ্যাকসিন বিরোধী কোনও মামলা নয়। তবে ভ্যাকসিন নিয়ে স্বচ্ছতার তাগিদে এই মামলা করা হয়েছে। প্রসঙ্গত মামলাকারী ডঃ জেকব ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশনের সদস্য ছিলেন এর আগে।

আদালত এদিন বলে, ‘মামলার শুনানি হলে এই বার্তা যাওয়া উচিত নয় যে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ইতিমধ্যেই দেশে ভ্যাকসিন নিয়ে অনেকেই সন্দিহান।’ এর জবাবে প্রশান্ত ভূষণ বলেন, ‘দেশে প্রথমবার জরুরি ভিত্তিতে কোনও ভ্যাকসিনের প্রয়োগ চলছে। পুরো ক্লিনিকাল ট্রায়াল ছাড়া এর আগে কখনও এরকমটা হয়নি।’

কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কার্যকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা-সহ অন্যান্য মানদণ্ড মাথায় রেখেই করোনার ভ্যাকসিন তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশে নাবালকদের ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এই ট্রায়াল চলাকালীন শিশুদের সুরক্ষার বিষয়টি সবার আগে নিশ্চিত করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীদেরও যাতে দ্রুত ভ্যাকসিন দেওয়া যায়, সরকার সবরকমভাবে তার চেষ্টা করছে।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

এডিস মশার লার্ভা নিধনে চিরুনি অভিযান

Next Post

দেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে আবিষ্কৃত 

Next Post
সিলেটের জকিগঞ্জে গ্যাসক্ষেত্রের ড্রিলিং ও বিস্ফোরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে আবিষ্কৃত 

ওবায়দুল কাদের speaking at a press conference in a blue suit and yellow tie. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT