চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে একসঙ্গে ‘নগদ’-গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 16, ডিসেম্বর 2020
in তথ্যপ্রযুক্তি
A A
নগদ অ্যাপের মাধ্যমে গ্রামীণফোনের ডিজিটাল আর্থিক সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।

এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহক চাইলেই খুব সহজে ‘নগদ’-এর সেবা নিতে পারবেন।

সম্প্রতি ‘নগদ’ ও গ্রামীণফোন লিমিটেড-এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে গ্রামীণফোন লিমিটেড-এর গ্রাহকেরা তাদের মোবাইল ফোন থেকে কেবল *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই ‘নগদ’ এর গ্রাহক হয়ে যেতে পারবেন।

গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে ‘নগদ’ এর অ্যাকাউন্ট খোলার উদ্ভাবনীয় এই সেবা পেয়ে আসছিলেন গ্রামীণফোনের গ্রাহকরা। তাছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা ‘নগদ’-এর অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও হয়ে যেতে পারবেন ‘নগদ’-এর গ্রাহক।

বুধবার মহান বিজয় দিবসের দিনে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে গ্রামীণফোনের গ্রাহকদের জন্যে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ অত্যাধুনিক এই প্রযুক্তিগত উদ্ভাবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে ‘নগদ’ ও গ্রামীণফোন লিমিটেড-এর এই যৌথপথ চলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান অংশ নেন।

তাছাড়া ‘নগদ’ এর শুরু থেকেই ডিজিটাল কেওয়াইসি’র আওতায় ‘নগদ’ অ্যাপের মাধ্যমে সেলফি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়েও মুহূর্তেই অ্যাকাউন্ট খুলতে পারছেন গ্রাহকরা।

অ্যাকাউন্ট খোলার ২৪ ঘণ্টার মধ্যে নূন্যতম ৫০০ টাকা ‘নগদ’-এ ক্যাশ-ইন করে নিতে পারেন লাখপতি হওয়ার সুযোগ। এছাড়া গ্রামীণফোন লিমিটেড-এর গ্রাহকেরা ‘নগদ’-এর মাধ্যমে মোবাইল রিচার্জ করে পাচ্ছেন বেশ কিছু অভাবনীয় অফার।

তথ্য প্রযুক্তির উদ্ভাবনীয় এই আবিস্কার সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়াই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার এই প্রক্রিয়া চালু করায় ‘নগদ’ এবং গ্রামীণফোনকে আমি ধন্যবাদ দিতে চাই। ফলে বাংলাদেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভূক্তিতে অংশ নিতে আর কোনো বাধা কিংবা দীর্ঘসূত্রীতা থাকবে না। এই উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।

নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমাদের জানা মতে, এতো সহজে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার কোন নজির কোথাও নেই। একই সঙ্গে এটি বিশ্বের সর্ববৃহৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুসানের উদ্যোগ বলেও আমরা জানতে পেরেছি। যুগান্তকারী এই উদ্যোগ দেশের সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্কের আওতায় থাকা গ্রাহকদের আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে সহায়তা করবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাংলাদেশে সূচনা হবে ডিজিটাল বিপ্লবের এক নতুন অধ্যায়, যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে সহায়তা করবে।”

চুক্তির বিষয়ে গ্রামীণফোন লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকে আমাদের গ্রাহকদের জীবনযাত্রার প্রয়োজনীয় দিকগুলোর সাথে তাদের সংযুক্ত করাকে সম্ভব করে তোলা। নগদের সাথে এই পার্টনারশিপের ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা সহজেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। আর দেশের আর্থিক অন্তর্ভূক্তির ক্ষেত্রেও এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

‘নগদ’ ও গ্রামীণফোন-এর এই সমঝোতার ফলে গ্রাহক সংখ্যার বিবেচনায় দেশের শীর্ষ ডিএফএস সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে ‘নগদ’।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ‘নগদ’ আরো কয়েকটি মোবাইল ফোন অপারেটরের সঙ্গে একই রকম চুক্তি স্বাক্ষর করে। যার ফলে প্রতি মাসে লাখ লাখ গ্রাহক কোনো রকম কাগুজে ফর্ম পূরণের জটিলতা ছাড়াই এক ডায়ালে ‘নগদ’ এর নেটওয়ার্কে নিবন্ধিত হচ্ছেন।

গ্রামীণফোনের গ্রাহকদের জন্যে ‘নগদ’ এ বিশেষ অফার
‘নগদ’ প্ল্যাটফর্মে গ্রামীণফোনের যে সব গ্রাহক রয়েছেন বা নতুন গ্রাহক যারা হবেন তাদের জন্যে বিশেষ ডেটা ও বান্ডেল অফার নিয়ে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ‘নগদ’ ওয়ালেট থেকে গ্রামীণফোনের নিজের নম্বরে ২৬ টাকা রিচার্জ করলে ৭২ ঘন্টার জন্যে ৩০০ মেগাবাইট ডেটা এবং ৩০ মিনিট ভয়েস পাবেন গ্রাহক। ৩১ টাকা রিচার্জ করলে তিন দিনের জন্যে ৫০ মিনিট বা ৪২ টাকা রিচার্জে তিন দিন মেয়াদের এক জিবি ডেটা কিনতে পারবেন গ্রাহক।

Tags: গ্রামীনফোননগদ
Previous Post

কলাবাগানে ২৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ

Next Post

ভিয়েতনাম মিশনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Next Post
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনাম মিশনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জিদান ও বেনজেমা ফুটবল মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমাকে কিংবদন্তিদের কাতারে চান জিদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT