চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমাকে কিংবদন্তিদের কাতারে চান জিদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 16, ডিসেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
জিদান ও বেনজেমা ফুটবল মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো যুগের পর রিয়াল মাদ্রিদকে বলতে গেলে একাই টানছেন করিম বেনজেমা। নিজের পছন্দের পজিশন ফিরে পেয়ে নিয়মিত গোলও করতে দেখা যাচ্ছে ফরাসি ফরোয়ার্ডকে। মঙ্গলবারও করেছেন। তার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।

নিজের স্বদেশী ফরোয়ার্ডের এভাবে বদলে যাওয়া ভীষণ পছন্দ হয়েছে রিয়াল কোচ জিনেদিন জিদানের। ফরাসি কোচের চোখে ফ্রান্সের কিংবদন্তি রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ-পিয়েরে পাপিন ও থিয়েরি অঁরিদের কাতারে পৌঁছানোর যোগ্যতা আছে তার ৩২ বছর বয়সী শিষ্যের।

‘সে সেরা। নিজের সেরাটা না দিয়েও সে দুই গোল করেছে। প্রয়োজনের সময়ই তাকে দলে পাওয়া যায়, যা সেরা খেলোয়াড়দের মাঝেই দেখা যায়।’

‘সে রিয়াল মাদ্রিদের হয়ে অনেকদিন খেলছে। ৫০০’র বেশি ম্যাচ তো হবেই। তার গোল, শিরোপা সে যা করেছে, তার হয়ে কথা বলে। আমার কাছে সেই সেরা, এটা পরিষ্কার। ’

২০০৯ সালে লিওঁ থেকে রিয়ালে আসেন বেনজেমা, একই সময়ে তার সঙ্গে মাদ্রিদে যোগ দেন রোনালদোও। পর্তুগিজ ফরোয়ার্ডের আড়ালে থেকে ‘নাম্বার ৯’ হয়েও গোল করতে না পারার জন্য অসংখ্যবার খোঁচা খেতে হয়েছে তাকে। বলা হয় রিয়ালের হয়ে চার চ্যাম্পিয়ন্স লিগ ও আর তিন লা লিগা জয়ে তার অবদান অতি সামান্য।

খাঁটি ‘নাম্বার ৯’ না হওয়ায় বরং কোচের প্রশংসাই পাচ্ছেন বেনজেমা, ‘সে এমন নাম্বার ৯ না যে সারাক্ষণ গোল নিয়ে শুধু ভাবে। সে যোগাযোগ তৈরি করে, সতীর্থদের পাস দেয়। সে সবদিকটাই সামলায় যা ফুটবলে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’

Tags: করিম বেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ভিয়েতনাম মিশনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Next Post

কোহলি-স্মিথকে টেস্ট দলেই রাখল না উইজডেন

Next Post
দুটি ক্রিকেটার মুখোমুখি, আলোচনা করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-স্মিথকে টেস্ট দলেই রাখল না উইজডেন

মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র: বিগত দশ বছরের খতিয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT