চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়ানা, উইলিয়াম ও মেগান প্রসঙ্গে প্রিন্স হ্যারির বিস্ফোরক মন্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স হ্যারির মন্তব্যের সাথে সম্পর্কিত ছবি, যেখানে তিনি রয়েল পারিবারের সদস্যদের সাথে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসন কুপারকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাতকারে প্রিন্স হ্যারি বলেছেন, আমি বা মেগান মার্কল কেউই রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করিনি। রাজ প্রাসাদে অবচেতনভাবে পক্ষপাতিত্ব চলে আসছে, যা এখন সমাধান করা দরকার।

গত রবিবার আত্মজীবনী “স্পেয়ার” এর প্রচারণার অংশ হিসেবে প্রিন্স হ্যারি আইটিভি চ্যানেলকে এক সাক্ষাতকার দিয়েছেন। সেখানে উঠে এসেছে নানা বিষয়।

বই প্রকাশের কারণ

প্রিন্স হ্যারি বলেন, আমি ৩৮ বছর যাবৎ “ইচ্ছাকৃত করা পরিস্থিতি ও বিকৃতি” সহ্য করে আসছি। বইটি প্রকাশ করে পরিবারের কারো ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই, তবে পরিবারের কিছু সদস্যের কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল বিধায় আমি বিষয়গুলো নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি।

মায়ের শেষকৃত্যে বিষয়ে

প্রিন্স হ্যারি ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়ায় তার কফিনের পিছনে হাঁটার কথা স্মরণ করে জানান, তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। চারপাশের আর্তনাদ আর হাহাকারের মাঝেও যে নীরবতা তাকে গ্রাস করেছিল, তা তিনি আজও বয়ে চলছেন।

প্রিন্স উইলিয়ামের সাথে তার সম্পর্কের বিষয়ে

প্রিন্স হ্যারি তার বড় ভাই প্রিন্স উইলিয়ামের সাথে তার শীতল সম্পর্ক নিয়ে কথা বলেন। কীভাবে বাল্যকালে তারা লড়াই করতেন, উইলিয়াম কীভাবে তাকে স্কুলে উপেক্ষা করতেন, মেগানের সাথে বিয়ের আগে তার দাড়ি কামানোর চেষ্টা ইত্যাদি বিষয় তিনি তার আত্মজীবনীতে তুলে ধরেছেন।

ব্রিটিশ ট্যাবলয়েড মিডিয়াতে মেগান এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তিনি উইলিয়ামকে অভিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন, বিষয়টির রেশ ধরে এক সময় উইলিয়াম তাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন।

উইলিয়াম, কেট এবং মেগান সম্পর্কে

প্রিন্স হ্যারি জানান, প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন দুজনই মার্কিন নাটক “স্যুটস” এর ভক্ত, যেখানে মেগান মার্কল অভিনয় করেছিলেন। তবে তারা মেগানের মতো কারও সাথে হ্যারির সম্পর্ক হওয়ার ব্যাপারে আশাও করেননি। এ বিষয়টি মেগানকে পরিবারে স্বাগত জানাতে কিছুটা বাধার সৃষ্টি করেছিল।

তবে তিনি বলেন, উইলিয়াম আমাকে মেগানকে বিয়ে করা থেকে বিরত করার চেষ্টা করেননি।

রাজ পরিবারে বর্ণবাদের বিষয়ে

প্রিন্স হ্যারি সাক্ষাতকারে জানান, তিনি বা মেগান কেউ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেননি। তবে রাজ প্রাসাদে অবচেতনভাবে পক্ষপাতিত্ব চলে আসছে, যার এখন সমাধান করা দরকার।

মিডিয়া প্রসঙ্গে

প্রিন্স হ্যারি ব্রিটিশ ট্যাবলয়েড প্রেস এর বিরুদ্ধে প্রাসাদের যোগসাজশের সাথে জড়িত থাকার, বর্ণবাদ, ক্রোনিজম এবং নকলের ব্যাপারে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমি এবং মেগান নেতিবাচক কভারেজের শিকার হয়েছি। তিনটি ব্রিটিশ সংবাদপত্রের বিরুদ্ধে ফোন হ্যাকিংয়ের অভিযোগ করেন প্রিন্স হ্যারি।

ভবিষ্যত নিয়ে

প্রিন্স হ্যারি জানান, তিনি এখন তার পরিবারের সাথে যে কোনও জটিল কথোপকথন মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন।

 

Tags: উইলিয়ামকেট মিডলটনডায়ানাপ্রিন্স হ্যারিব্রিটিশব্রিটিশ রাজ পরিবারমেগান মর্কেলরাজপরিবার
Previous Post

পরীমনির মামলার কার্যক্রম স্থগিত, হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ

Next Post

২ বিলিয়নের পথে ছুটছে ‘অ্যাভাটার টু’

Next Post
অ্যাভাটার টু সিনেমার চরিত্রের কল্পনাপ্রসূত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২ বিলিয়নের পথে ছুটছে 'অ্যাভাটার টু'

উগান্ডা-উইনডোরা সীমান্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়া-উগান্ডা সীমান্তে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT