চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনিয়া-উগান্ডা সীমান্তে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
উগান্ডা-উইনডোরা সীমান্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়া-উগান্ডা সীমান্তে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা ৪৯ জন।

রোববার স্থানীয় প্রশাসনের সূত্রে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, দুর্ঘটনাকবলিত বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিলো এবং উগান্ডা থেকে সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরই তা দুর্ঘটনার মুখে পড়ে।

উগান্ডার আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স টাইটিকা বলেছেন, নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক। এছাড়া উগান্ডার আট নাগরিকও নিহত হয়েছেন। চালক দৃশ্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, বাসচালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন বলে এ দুর্ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব আফ্রিকার এই দেশটিতে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর তাই উগান্ডা সরকার সড়ক নিরাপত্তা উন্নত করার চেষ্টায় নতুন ব্যবস্থা জারি করার পরিকল্পনা করছে।

এর আগে গত ৬ জানুয়ারি উত্তর উগান্ডার গুলু শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ১৬ জন নিহত হন।

উগান্ডার পুলিশ বলছে, গত ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে নববর্ষের সময়কালের মধ্যে মাত্র তিন দিনে ১০৪টি সড়ক দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। সর্বশেষ দুর্ঘটনার শিকার ছাড়াও ৩৫ জন মারা গেছে এবং ১১৪ জন আহত হয়েছেন।

Tags: উগান্ডাকেনিয়া
Previous Post

২ বিলিয়নের পথে ছুটছে ‘অ্যাভাটার টু’

Next Post

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর ট্রাক, ঘুমন্ত শিশু নিহত

Next Post
ঘরের ওপর ট্রাক উল্টে গেছে, দুর্ঘটনায় শিশুটি নিহত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর ট্রাক, ঘুমন্ত শিশু নিহত

শীতের রাতে রাস্তায় মানুষ ও কুকুরের ছবি, আগুনের পাশে বসে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লীতে শীতের প্রকোপে ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT