চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাকছে আবার দেশ’ উদ্যোগের থিম সং উন্মোচন করলো ব্র্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 29, জুলাই 2021
in বাংলাদেশ
A A
অনলাইন সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা, ব্র্যাকের উদ্যোগের থিম সং উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ডেল্টা ধরনের সামাজিক বিস্তার এবং লকডাউনের প্রতিকূল অবস্থায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে ব্র্যাকের উদ্যোগ ‘ডাকছে আবার দেশ’। এই উদ্যোগের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে “আলোয় আলোয় ডাকছে আবার দেশ” শীর্ষক একটি গান [https://www.youtube.com/watch?v=HzFr9XbLIOg] উন্মোচন করা হয়েছে।

জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের লিড ভোকালিস্ট শারমিন সুলতানা সুমির কথা, সুর ও কণ্ঠে এই সংগীতায়োজনে আরও ছিলেন একই ব্যান্ডের কিবোর্ডিস্ট জাহিদ নীরব।

ব্র্যাকের ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল তিনটায় দেশের ডাকে সাড়া দেবার এই গানটি উদ্বোধন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের হেড অফ মিডিয়া এন্ড এক্সটার্নাল রিলেশন্স রাফে সাদনান আদেলের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও চিকিৎসক এ কে আজাদ খান, ব্র্যাকের চিফ ফাইনান্সিয়াল অফিসার তুষার ভৌমিক, চিরকুটের লিড ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি এবং চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী।

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার কথা উল্লেখ করে জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ বলেন, “প্রথমত, এই অতিমারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। দ্বিতীয়ত, সবাইকে অবশ্যই টিকা নিতে হবে। টিকা নেয়া যেন আরো সহজ হয় এবং টিকা যেন আরো বেশি পরিমাণে দেয়া যায় সে বিষয়টিও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।’’

উল্লেখ্য, গত ১৮ই জুলাই থেকে শুরু হওয়া ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগে ব্র্যাককর্মীদের একদিনের বেতনসহ ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে মোট সাড়ে সাত কোটি টাকা প্রদান করা হয়েছে যা দিয়ে ৫০ হাজার পরিবারে জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে ব্র্যাক।

এসময়, ডাকছে আবার দেশ উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা এবং অনুপ্রেরণা পাওয়ার বিষয়টিকে তুলে ধরে তুষার ভৌমিক তার বক্তব্যে জানান, এই বছর গ্রামীণফোনের পক্ষ থেকে এই উদ্যোগে ৫ কোটি টাকা দিয়েছে এবং বিভিন্ন ব্যাংকও তাদের সিএসআর তহবিল থেকে অনুদান দিয়েছে। ইতিমধ্যে ৯টি ব্যাংক এই তহবিলে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

এই কার্যক্রমে সবাইকে আরো সচেতন করার লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে যে থিম সংটি আজ উন্মোচিত হলো, সে সম্পর্কে কন্ঠশিল্পী সুমি বলেন, “বাংলাদেশ এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই গানের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি যে এই সময়ে আমরা যদি যার যার সক্ষমতা অনুযায়ী একে অপরের পাশে দাঁড়াতে পারি তাহলেই এই অন্ধকার দূর করা সম্ভব হবে।’’

চিত্রনায়িকা মৌসুমী মানুষকে সরকারের উপর নির্ভরশীল না হয়ে, সমাজের তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যক্তিদের যার যার সক্ষমতা অনুযায়ী হতদরিদ্র এবং করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

গত বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কোভিড-১৯ মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্র্যাকের মতো অনেক বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানও এ সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় ব্র্যাক প্রাথমিকভাবে ৫০ হাজার পরিবারের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় এটা একেবারেই অপ্রতুল। জাতীয়ভাবে এ দুর্যোগের বিরুদ্ধে জয়ী হতে হলে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে ‘ডাকছে আবার দেশ’ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং গণতহবিল সংগ্রহে এবং প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে অবদান রাখায় সবাইকে প্রেরণা যোগাবে। বিস্তারিত: https://www.brac.net/dakcheabardesh/

ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে অন্যরাও ইতিবাচক ভূমিকা রেখে মানুষের পাশে দাঁড়াবেন এই আশা করছে ব্র্যাক।

Tags: ডাকছে আবার দেশব্র্যাক
Previous Post

‘বিটকয়েনসহ সব ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ’

Next Post

ইউএসএআইডি’র সহায়তায় ‘বাল্য বিয়ে রোধে পদক্ষেপ’ প্রচারাভিযান শুরু

Next Post
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএআইডি’র সহায়তায় ‘বাল্য বিয়ে রোধে পদক্ষেপ’ প্রচারাভিযান শুরু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT