চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএসএআইডি’র সহায়তায় ‘বাল্য বিয়ে রোধে পদক্ষেপ’ প্রচারাভিযান শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 অপরাহ্ন 29, জুলাই 2021
in বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র সহায়তায় ‘বাংলাদেশে বাল্য বিয়ে রোধে পদেক্ষপ’ শীর্ষক প্রচারাভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রচারাভিযানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম।

এই প্রচারাভিযানের মাধ্যমে বাল্য বিয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পরিবারগুলোকে বাল্য বিয়ে বন্ধে উৎসাহিত করা হবে এবং প্রতিটি মেয়েশিশুকে তাদের স্বপ্নপূরণের আকাঙ্খা বাস্তবায়নে সহায়তা করার মধ্য দিয়ে বাংলাদেশে বাল্য বিয়ে বন্ধে সরকারের ১০-বছর মেয়াদী জাতীয় কর্ম-পরিকল্পনার (২০১৮-২০৩০) উদ্দেশ্যগুলো বাস্তবায়ন এগিয়ে নিতে সহায়তা করা হবে।

বাংলাদেশ বাল্য বিয়ে কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, গবেষণায় দেখা যায় যে ১৬ বছর বয়সের আগে বিয়ে করা মেয়েদের সংখ্যা ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ৪৬ শতাংশ থেকে কমে ৩২ শতাংশ হয়েছে। একইসময়ে ১৮ বছর বয়সের (বিয়ে করার বৈধ বয়স) বিয়ে করা নারীদের সংখ্যা ৬৬ শতাংশ থেকে কমে ৫৯ শতাংশ হয়েছে। তবে, কোভিড-১৯ মহামারি চলাকালীন এই সময়ে আয় কমে যাওয়া, বিশেষ করে নিম্ন-আয়ের পরিবারগুলোতে, এবং স্কুল বন্ধ থাকাসহ আরো অনেক কারণে বাংলাদেশে বাল্য বিয়ের হার হঠাৎ করে ব্যাপকভাবে বেড়েছে।

ইউএসএআইডি’র সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগ প্রকল্প উজ্জীবন-এর মাধ্যমে অকালে গর্ভধারণের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মেয়েদের শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে উচ্চহারে লাভ ফেরত পাওয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করে তোলা হচ্ছে। ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির ব্যবস্থাপনায় রয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। এই প্রচারাভিযানের মাধ্যমে বাংলাদেশে বাল্য বিয়ে সংক্রান্ত বর্তমান আইন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সহায়তা করা হবে, যেই আইনে বাল্য বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও বিদ্যমান পদ্ধতি অনুসরণ করে কীভাবে নিজের এলাকার বাল্য বিয়ের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে সে বিষয়ে এলাকাবাসীকে প্রয়োজনীয় নির্দেশনাও এই প্রচারাভিযানের মাধ্যমে জানানো হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা পাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য করা হবে।

এই প্রচারাভিযানের মাধ্যমে বাল্য বিয়ে প্রতিরোধে ১০ লাখ কিশোর-কিশোরী, মা-বাবা, স্থানীয় নেতৃবৃন্দ, নীতি-নির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে প্রতিশ্রুতি সংগ্রহের চেষ্টা করা হবে। এই ধরনের প্রচারণামূলক কর্মকান্ড মানুষকে মনে করিয়ে দেবে যে সমাজের মেয়েদের বাল্য বিয়ে থেকে রক্ষা করার পাশাপাশি সমাজের ছেলে-মেয়েদের পরিপূর্ণ বিকাশে সহায়তা করার লক্ষ্যে তাদের জন্য একটি নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ তৈরি করার দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের এবং এই ধরনের কাজের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সমাজ লাভবান ও উপকৃত হয়।

“বাল্য বিয়ে মানবাধিকারের লঙ্ঘন। বাল্য বিয়ের মতো একটি জটিল সমস্যার অবসানে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে এবং এ কাজে বিভিন্ন পক্ষের উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে,” উল্লেখ করে ইউএসএআইডি’র জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা পরিচালক জেরসেস সিদওয়া বলেন, “আমরা ইউএসএআইডি-র পক্ষ থেকে এই ধরনের ক্ষতিকর অনুশীলন থেকে তরুণবয়সী বাংলাদেশীদের সুরক্ষা দেওয়ার কাজ চালিয়ে যাব এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে যে বাল্য বিয়ে তা দূরীকরণে বাংলাদেশ সরকার ও অংশীদারদের সাথে মিলে কাজ করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ থেকে বাল্য বিয়ে দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার, উন্নয়ন অংশীদারগণ, বেসরকারি খাত ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই যৌথভাবে কাজ করতে হবে।” তিনি মহামারির এই সময়ে বৃদ্ধি পাওয়া বাল্য বিয়ে কমিয়ে আনার লক্ষ্যে সময়োপযোগী প্রচারাভিযান শুরু করার জন্য ইউএসএআইডি-কে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম পরিচালক আমির হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাগণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, গণমাধ্যম ও অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

Tags: ইউএসএআইডিবাল্য বিবাহ
Previous Post

‘ডাকছে আবার দেশ’ উদ্যোগের থিম সং উন্মোচন করলো ব্র্যাক

Next Post

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল

কিংবদন্তী অভিনেত্রী ববিতার জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT