চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক সপ্তাহের সপ্তম দিন সারা দেশে ৪৬ হাজার ৭২৩ চালকের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 11, আগস্ট 2018
in অপরাধ
A A

চলমান ট্রাফিক সপ্তাহের সপ্তম দিন শেষে সারা দেশে ৪৬ হাজার ৭২৩ চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলমান ট্রাফিক সপ্তাহের সপ্তম দিন শেষে সারা দেশে ১২ লাখ ৯৮ হাজার ৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চার কোটি ৪৯ লাখ নয় হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সারা দেশে ৪৬ হাজার ৭২৩ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সারা দেশ থেকে ফিটনেসবিহীন তিন হাজার ৭৭৭টি গাড়িও আটক করা হয়েছে বলে জানান সোহেল রানা।

রাজধানীতে ট্রাফিক সপ্তাহের ৭ম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন হাজার ৮২২ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৬০ টি মোটর সাইকেল। শনিবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও আটক করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৪৮টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৮৭টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ২টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ২৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক হাজার ৭৫টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ১৭৫টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে দুই হাজার ৩৪ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২ ভিডিও এবং ১৫টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, গত ৫ আগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের কারণে আমরা অনেক ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছি। ট্রাফিক আইন প্রয়োগের কারণে সড়কে শৃঙ্খলায় অগ্রগতি হয়েছে। শৃঙ্খলা আরও টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। এ অভিযান বেগবান করতে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন (১২-১৪ আগস্ট) বর্ধিত করার ঘোষণা করছি।

এর কিছুক্ষণ পরেই পুলিশ সদর দফতর থেকে মুঠোফোনে ক্ষুদে বার্তায় জানানো হয় আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারীর নির্দেশে সারাদেশ ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন বাড়িয়ে (১২-২৪ আগস্ট) করা হয়েছে।

Tags: ট্রাফিক সপ্তাহ-২০১৮লিড নিউজ
Previous Post

জয়ে শুরু টটেনহ্যাম-চেলসির

Next Post

ওয়ারীতে গোলাগুলিতে যুবলীগ নেতাসহ পাঁচজন আহত

Next Post

ওয়ারীতে গোলাগুলিতে যুবলীগ নেতাসহ পাঁচজন আহত

আরিফুলের বিজয় মিছিলে সংঘর্ষ, নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT