চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিফুলের বিজয় মিছিলে সংঘর্ষ, নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 12, আগস্ট 2018
in অপরাধ, জনপদ, বাংলাদেশ, সিলেট
A A

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের পদবঞ্চিত ও নতুন কমিটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রাজু আহমেদ নামে এক কর্মী মারা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন ছাত্রদলের আরো দুই কর্মী।

শনিবার রাতে সিটি মেয়রের কুমারপাড়াস্থ বাসার পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শনিবার সিলেট সিটি কর্পোরেশনের স্থগিত ২ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের পর আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করা হলে তাকে নিয়ে নগরীতে শোডাউন বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা। রাত সাড়ে ৮ টার দিকে আরিফের শোডাউন তার বাসার পার্শ্ববর্তী কুমার পাড়া পয়েন্টে এসে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মহানগর ছাত্রদলের নির্বাচিত কমিটির রকিব গ্রুপের কর্মীরা আরিফের সাথে থাকা ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের (বিদ্রোহী গ্রুপ) উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাদের দায়ের কোপে ও গুলিতে গুরুতর আহত হন মহানগর ছাত্রদলের বিগত কমিটির প্রচার সম্পাদক ফয়জুল আনোয়ার রাজু (৩২), বর্তমান কমিটির সদস্য উজ্জ্বল আহমদ (২৮) ও ছাত্রদল কর্মী সালাউদ্দিন লিটন (২৫)।

সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের উপপরিচালক দেবব্রত রায় জানান,গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার কক্ষে চিকিৎসাধীন অবস্থায় ফয়জুল আনোয়ার রাজুর মৃত্যু হয়। বাকি দুজন ওয়ার্ডে ভর্তি আছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সংঘর্ষের একজন নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমাকে বিজয়ী ঘোষণার পর বিজয় মিছিল হয়। সেই মিছিল বাসায় গিয়ে শেষ হয়। সেখান থেকে আমি কেন্দ্রীয় নেতাদের বিদায় করতে একটি হোটেলে যাই। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানকে নিয়ে একটি আবাসিক হোটেলে মিটিংয়ে ছিলাম। এ সময় ঘটনাটি ঘটেছে।

Tags: আরিফুল হক চৌধুরী
Previous Post

ওয়ারীতে গোলাগুলিতে যুবলীগ নেতাসহ পাঁচজন আহত

Next Post

মিয়ানমারে রোহিঙ্গা পুনর্বাসন শিবির দেখলেন পররাষ্ট্রমন্ত্রী

Next Post

মিয়ানমারে রোহিঙ্গা পুনর্বাসন শিবির দেখলেন পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদনে 'নো অর্ডার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT