চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টোকিও’কে হারিয়ে আবেগে ভাসছেন ‘মানি হেইস্ট’র দর্শকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
একজন তরুণী যুবতী, গা dark কালো চুল ও লাল জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফেসর, টোকিও, রাকেল, আলিসিয়া। এই নামগুলোর সঙ্গে স্প্যানিশ সিরিজ মানি হেইস্টের দর্শকরা খুবই পরিচিত। চরিত্রগুলি দর্শকদের খুবই প্রিয়। আর তাই সিজন ফাইভে গ্যাংয়ের অন্যতম সদস্য টোকিওর মৃত্যুর পর রীতিমত শোকাহত ভক্তরা।

৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মানি হেইস্টের বহু প্রতীক্ষিত পঞ্চম সিজন। এই সিজনে দর্শকরা অপ্রত্যাশিত ভাবে হারিয়েছেন তাদের প্রিয় টোকিওকে। মন ভেঙে গেছে তাদের। টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন অনেক ভক্তই।

টুইটারে একজন লিখেছেন, ‘টোকিওকে স্বার্থপর ও নিয়ন্ত্রণহীন রূপেই দেখা গেছে এতদিন। কিন্তু আজ রাতে অন্য রূপে দেখা গেল। নিজের চাইতে দলের কথাই বেশি ভাবলেন তিনি। মানি হেইস্ট চমকে দিইয়েছে, কিন্তু কষ্ট পাচ্ছি।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে কষ্টের দৃশ্য। টোকিও!’

টোকিওর আরেক ভক্ত টুইটারে লিখেছেন, ‘টোকিও জেলে যেতে চাননি। তাই নিজেকে বোমায় উড়িয়ে দিলেন। তিনি সবচেয়ে সাহসী নারী।’

চতুর্থ সিজনে নাইরোবির মৃত্যুর পরেও অনেক দর্শকের মন ভেঙে গিয়েছিল। সেই স্মৃতি মনে করে আরেক ভক্ত লিখেছেন, ‘এখনও নাইরোবির মৃত্যুর কষ্ট কাটিয়ে উঠতে পারিনি। এরপরেই দেখলাম পঞ্চম সিজন।’

টোকিওকে বিদায় দিয়ে এক দর্শক লিখেছেন, ‘টোকিওর হৃদয়বিদারক বিদায় নেয়া। বাস্তবেও আমাদের প্রিয়জনদেরকে একদিন বিদায় জানাতে হবে।’

‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি। এরপর থেকেই এর পঞ্চম সিজনের অপেক্ষায় ছিলেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রফেসর ভক্ত দর্শক অনুরাগীরা! ‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনাও কম হয়নি। বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে ছিলেন ভক্তরা।

পঞ্চম মৌসুমের দ্বিতীয় ভলিউম মুক্তি পাবে চলতি বছরের ৩ ডিসেম্বর।

Tags: টোকিওপ্রফেসরমানি হেইস্টলিড বিনোদন
Previous Post

শ্বাসরোধ করে দম্পতিকে হত্যা

Next Post

একজন ইউএনও’র সফল আমলনামা

Next Post
উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া প্রদান, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ইউএনও’র সফল আমলনামা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার তদন্ত করতে পারবে না পুলিশ কর্মকর্তা নয়ন কুমার: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT