চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন ইউএনও’র সফল আমলনামা

হাসিম আহমেদ by হাসিম আহমেদ
12:51 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2021
in মতামত
A A
উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া প্রদান, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি প্রশ্ন ইদানিং হরহামেশাই শোনা যায় যে, সরকার কারা চালাচ্ছে? রাজনীতিবিদরা নাকি আমলারা? করোনার অতিমারিজনিত কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সরকারযন্ত্রে আমলাদের ভূমিকা আগের যেকোন সময়ের চেয়ে দৃশ্যমান হয়েছে। অফিস ব্যবস্থাপনার পাশাপাশি জনগণের কাছাকাছি যাওয়ার নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আমলারা। এ ব্যাপারে মাঠ পর্যায়ের প্রশাসক বিশেষকরে ইউএনওদের আমলনামা খেয়াল করলে মোটামুটি একই রকম চিত্র পাওয়া যাবে। দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের খুব কাছাকাছি যাওয়ায় জনগণের মধ্যে ইউএনওদের প্রভাব, গুরুত্ব ও জনপ্রিয়তার এক নতুন মাত্রা দেখেছে দেশবাসী।

একসময় উপজেলা পর্যায়ে ইউএনও অফিস সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি থাকায় প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ সহজসাধ্য ছিল না। যেকোন প্রয়োজনে সরকারী সাহায্য পেতে হলে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিই ছিলেন একমাত্র ভরসা। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি সাধারণ মানুষের এই দূরত্বের অন্যতম কারণ ছিল অজানা আতংক ও ভয়। কর্মকর্তারাও তাদের অফিস ছাড়া অন্য যেকোন সম্পর্ক ও যোগাযোগের প্রতি অনীহা থাকায় সাধারণ জনগণের সাথে দূরত্ব সৃষ্টি হয়।

উপহার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইউএনও ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ মাঠপর্যায়ের প্রশাসনের সেই চিত্র এখন আর নেই। প্রশাসনের কর্তাব্যক্তিরা এখন আতংকের মূর্ত প্রতিক নন, বরং তার বিপরীত। দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন পেশার মানুষের সাথে প্রশাসনের যোগাযোগ বৃদ্ধি পায়। জনগণের সাথে প্রশাসনের গড়ে উঠা এ সম্পর্কই এখন বাস্তবতা। তাছাড়া, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ইউএনওসহ অন্যান্য সরকারি কর্মকর্তা যুক্ত থাকায় শিক্ষিত ও তরুণদের একটা বিরাট অংশের সাথে চমৎকার মিথষ্ক্রিয়ার সুযোগ সৃষ্টি হয়। কখনও কখনও এই সুযোগ ব্যক্তিগত সম্পর্ক স্থাপনেও ভূমিকা রাখে।

সবচেয়ে বড় কথা, উন্নত প্রশিক্ষণ এবং ভালো করার আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে যেকোন লেভেলে সফল হওয়া কঠিন নয়।

লম্বা ভূমিকা টানার কারণ আজ এমন একজন আমলার আমলনামা নিয়ে আলোচনা করব যিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে একবছর আটমাস দায়িত্বপালন করে এখন বিদায়ী মূহুর্ত উপভোগ করছেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার নিমিত্তে প্রেষণে বদলি হয়েছেন। বদলির বিষয়টি প্রকাশ্য আলোচনায় আসে ফেসবুকে তার একটি স্ট্যাটাস দেওয়ার পর।

একজন ইউএনও কতটা জনপ্রিয় হতে পারেন তার ঝলমলে নজির ঈশ্বরগঞ্জের ইউএনও জাকির হোসেন। ২০১৯ সনের ১৯ ডিসেম্বর তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের দায়িত্বে আসেন। তারপরের গল্প এখন ঈশ্বরগঞ্জের মানুষের মুখে মুখে।

সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যেকোন অনুষ্ঠানে জাকির হোসেনের উৎসাহী উপস্থিতিই প্রমাণ দেয় তিনি কতটা উদার ও মিশুক প্রকৃতির মানুষ। কথাবার্তায় মার্জিত ও আচরণে অত্যন্ত ভদ্র এই মানুষটি মাত্র দু’বছরের কম সময়ে ঈশ্বরগঞ্জবাসীর মন জয় করে নেন। ঈশ্বরগঞ্জে সর্বস্তরের মানুষের ভালোবাসার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হন ইউএনও জাকির হোসেন।

একজন সরকারি কর্মকর্তার প্রতি সাধারণ মানুষের এতটা আবেগ, এতটা ভালোবাসা নিঃসন্দেহে অভাবনীয়। ইউএনও জাকির হোসেনের বিদায় উপলক্ষে তাকে গত তিন/চারদিনে প্রায় পঁচিশটির মত বিদায়ী সংবর্ধনা নিতে হয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাসে এই দৃষ্টান্ত অভিনবও।

উপজেলা ইউএনও খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি আমলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পলিসি বা সিদ্ধান্তসমূহের সফল বাস্তবায়নে আমলারাই মুখ্য ভূমিকা পালন করে। মাঠ পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত হন অর্থাৎ ইউএনও হন, তাদের কর্ম-দক্ষতা, সততা ও আমজনতার সাথে মিলেমিশে কাজ করার মানসিকতাই একটি চৌকস ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে পারে, যা রাষ্ট্রের আকাঙ্ক্ষারই প্রতিফলন।

ঈশ্বরগঞ্জের ইউএনও জাকির হোসেন এক্ষেত্রে মোটামুটি সফলই ছিলেন। তার মত চৌকস অফিসারের সংখ্যা যত বেশি হবে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সম্ভাবনা ততটাই বাস্তবিক হয়ে উঠবে। জাকির হোসেনের বদলিজনিত কারণে ঈশ্বরগঞ্জের মানুষের মনে আক্ষেপের যে চিত্র ফুটে উঠেছে, তা মূলতঃ একজন অফিসারের সফল আমলনামারই প্রতিফল।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: আমলা
Previous Post

‘টোকিও’কে হারিয়ে আবেগে ভাসছেন ‘মানি হেইস্ট’র দর্শকরা

Next Post

মামলার তদন্ত করতে পারবে না পুলিশ কর্মকর্তা নয়ন কুমার: হাইকোর্ট

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার তদন্ত করতে পারবে না পুলিশ কর্মকর্তা নয়ন কুমার: হাইকোর্ট

অস্ত্রসহ দুইজন আটক, পুলিশ ও দুই ব্যক্তি, টেকনাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT