চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট-স্বস্তির দিনে লিডের পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

রাহি-নাঈমরা ঠিকঠাকই করেছেন নিজেদের কাজটা। আড়াইশর আশপাশে আটকে দিয়েছেন জিম্বাবুয়েকে। ভয়টা ছিল ব্যাটসম্যানদের নিয়ে! টেস্টে বিবর্ণ গত বছরটাতে যারা উইকেট ছুঁড়ে আসার মিছিল গড়ে ডুবিয়েছেন অনেকবার। মিরপুরে তেমনকিছু হয়নি। টেস্টকে টেস্টের মতো করে খেলার এক স্বস্তির দিনে শান্ত-মুমিনুলের ব্যাটে লিডের পথে আছে বাংলাদেশ।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। আর ২৫ রান করলেই লিড নিতে শুরু করবে টাইগাররা।

জিম্বাবুয়ে-২৬৫, বাংলাদেশ-২৪০/৩ (দ্বিতীয় দিনের খেলা শেষে)

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে অপরাজিত থাকা মুমিনুল হক ৭৯ ও মুশফিকুর রহিম ৩২ রানে তৃতীয় দিন শুরু করবেন। দুজনে জুটিতে ৬৮ রান তুলে অবিচ্ছিন্ন আছেন।

তার আগের গল্পটা শান্ত ও তামিমের ব্যাটে। তামিম ইকবাল ১০ ও নাজমুল হোসেন শান্ত ৫ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতির পর নেমেছিলেন। চা বিরতিতে যাওয়ার সময় শান্তর পাশে প্রথম টেস্ট ফিফটি। তামিম অবশ্য হাতছাড়া করেছেন। দুজনে ৭৮ রানের জুটি গড়েছেন।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা অবশ্য লাঞ্চ বিরতির আগেই হারিয়ে বসে ওপেনার সাইফ হাসানকে। পাকিস্তানের মাটিতে অভিষিক্ত সাইফ টানা তৃতীয় ইনিংসে সম্ভাবনার ছিটেফোঁটাও দেখাতে পারেননি।

রোববার বাউন্ডারিতে রানের খাতা খোলার পর কেবল ৮ রানে থেমেছে সাইফের দুই বাউন্ডারিতে ১২ বলের ইনিংস। নায়াউচির অফস্টাম্পের বাইরের বলটি ডানহাতি টাইগারের ব্যাটের কানায় চুমু দিয়ে উইকেটের পেছনে চাকাভার গ্লাভসে জমা পড়ে।

সেখান থেকে তামিম-শান্তর জমে যাওয়া জুটি। ৪১ করে তামিমের বিদায়ে ভাঙে যেটি। ৭ চারে ৮৯ বলের ইনিংস বাঁহাতি ওপেনারের। শান্ত থেমেছেন ৭১ করে। ৭ চারে ১৩৯ বলে টেস্ট-ধৈর্যের ইনিংস তার।

সকালের ঘটনা আরও মধুর। ৯৯ বল, ৩৭ রান, সোয়া এক ঘণ্টা। মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দিতে এসময়টুকুই নিয়েছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে ক্রিজে এসেছিল দলটি।

রোববার দিনের শুরুর ঘণ্টায় ছিল আগেরদিনের শেষ সেশনের ধারাবাহিকতা। তাতে ২৬৫ রানে অলআউট জিম্বাবুয়ে। আগেরদিনই ৪ উইকেট নেয়া নাঈম হাসানের সঙ্গে আবু জায়েদ রাহির পাশেও যোগ হয়েছে ৪ উইকেট। বাকি দুই উইকেট বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।

Tags: তামিমনাঈমবাংলাদেশ ক্রিকেট দলরাহিলিড স্পোর্টসশান্তসাইফ
Previous Post

সাংবাদিকদের ‘খবর করে‘ দেবেন এসএম হলের ভিপি কামাল

Next Post

‘অপকর্ম’ ফাঁসের পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার

Next Post

‘অপকর্ম’ ফাঁসের পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার

‘অধিনায়ক’ মাশরাফীর শেষ সিরিজের দলে অনেক চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT