চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অধিনায়ক’ মাশরাফীর শেষ সিরিজের দলে অনেক চমক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

মাশরাফী বিন মোর্ত্তজাকে অধিনায়ক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। চমক হয়ে প্রথমবার ওয়ানডে দলে এসেছেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। দুই তরুণ ব্যাটসম্যানই টি-টুয়েন্টি দলের সদস্য।

বিশ্বকাপের পর থেকে চোট বয়ে বেড়ানো অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন। সবশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ফরহাদ রেজা।

আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফলতম অধিনায়ক মাশরাফীর নেতৃত্বে এটিই হতে পারে টাইগারদের শেষ সিরিজ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এই সিরিজের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ফর্ম ও ফিটনেস ঠিক থাকলেই কেবল স্কোয়াডে বিবেচনায় আসবেন মাশরাফী।

বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

Tags: বাংলাদেশ ক্রিকেট দলমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
Previous Post

‘অপকর্ম’ ফাঁসের পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার

Next Post

সেঞ্চুরিতে সাউথকে রানপাহাড়ে তুলেছেন ফরহাদ

Next Post

সেঞ্চুরিতে সাউথকে রানপাহাড়ে তুলেছেন ফরহাদ

ছায়াপথের বাইরে অক্সিজেনের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT