চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে বর্ষসেরা স্মিথ, ওয়ানডেতে ডি’ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আর ওয়ানডে সেরা হয়েছেন সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্স।

টানা তৃতীয় বারের মতো টেস্টে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এর আগের দুইবার জেতেন মিচেল জনসন ও মাইকেল ক্লার্ক। বুধবার আইসিসি ঘোষণা করেছে এই বছরের সেরাদের নাম।

চতুর্থ অস্ট্রেলিয়ান ও ১১ তম খেলোয়াড় হিসেবে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হন স্মিথ। ১৮ সেপ্টেম্বর, ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর, ২০১৫ – এক বছরের পারফরম্যান্স হিসেব করে এই পুরস্কার দেওয়া হয়েছে। এসময়ে টেস্টে সবচেয়ে বেশি রান স্মিথের। ২৩ টেস্টে ২৫ ইনিংসে তাঁর রান ১৭৩৪। গড় ৮২.৫৭!

ওয়ানডেতে বর্ষসেরার পুরস্কারটি পেয়েছেন প্রোটিয়া ওয়ানডে অধিনায়ক ভিলিয়ার্স। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ইনিংস খেলে তার রান ১ হাজার ২৬৫। গড় ৭৯ ছাড়ানো, স্ট্রাইক রেট ১২৮.৪। টি-২০ পুরস্কারও পেয়েছেন একজন সাউথ আফ্রিকান। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ বলে ১১৯ রানের  ইনিংসের জন্য পুরস্কারটি পেয়েছেন ফাফ ডু প্লেসি।

বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। মেয়েদের ক্রিকেটে আইসিসির বর্ষসেরাও আরেক অস্ট্রেলিয়ান মেগ ল্যানিং।

আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটি পেয়েছেন ক্রিকেটের ভদ্রলোকের দেশ খ্যাত নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সহযোগি ও নতুন সদস্য দেশগুলোর সেরা খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতের খুররাম খান। আর টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা আম্পায়ার হলে রিচার্ড কেটেলবরো।

Tags: আইসিসিআইসিসি বর্ষসেরা
Previous Post

নতুন বছরে কেমন যাবে বিশ্ব অর্থনীতি

Next Post

২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা দিলেন সাঈদ খোকন

Next Post

২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা দিলেন সাঈদ খোকন

শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার স্টান্টবাজি না অন্যকিছু?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT