চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার স্টান্টবাজি না অন্যকিছু?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2015
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, গত সোমবার মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও সমালোচনা হয় বিভিন্ন রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মাঝে।

সামাজিক মাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মনোয়ার মোনা। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্য ইচ্ছাকৃত বিতর্ক সৃষ্টির চেষ্টা – শুধু এটুকু বললে ঐ মহিলার অপরাধ ও ধৃষ্টতা লঘু করে দেখা হয়। এ মতামত তার নিজের নাকি তার নেতৃত্বাধীন দলের, অর্থহীন এ প্রশ্ন উত্থাপনও! তবে রাজনীতির খেলা তো সহজ খেলা নয়, একটু জটিল। বুঝা যায় শহীদের সংখ্যা নিয়ে ওদের এ পুরনো ও বাসি কথা খালেদার মুখ দিয়ে নতুন করে বলানো হয়েছে এবং এটা পরিকল্পিতভাবে রাজনীতির বাজারে ছেড়েছে বিএনপি!

কেন হঠাৎ? কোনো ষড়যন্ত্র? এ পুরনো কৌশলটি এখনো নেয়া হয়। গোপন নীলনকশা বাস্তবায়ন করতে বাইরে তুচ্ছ বিতর্কের ঝড় তুলে দিয়ে জনগণের দৃষ্টিকে আড়াল করা। বাইরে ফালতু বিতর্ক উসকে দিয়ে তলে তলে ঘোঁট পাকানো আরকি! আশংকা জাগে কারণ দলটি আবার আন্দোলন সংগ্রামের চেয়ে ষড়যন্ত্রে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে! কিন্তু সেটাই বা কী করে হবে? আমরা তো দেখছি সাংগঠনিক অচলাবস্থা ঘোচাতে আওয়ামী লীগের জমানায় বিপর্যস্ত বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ফেলেছে। এ সময় গোপন চক্রান্ত অনুকূল হাওয়া পাবার কথা নয়। অবশ্য বাতাসে ভেসে আসা বার্তায় এটাও শোনা যাচ্ছে পৌরসভা নির্বাচনে কারচুপির আগাম সম্ভাবনা মাথায় রেখে, আন্দোলনের নামে আরেকপ্রস্থ ‘আগুন খেলা’ র আয়োজন হতে পারে। বলা যাবেনা কিছুই।

শো-বিজে ক্যারিয়ারে ধস নামলে সেলিব্রেটিরা শুনেছি মিডিয়াকে হাত করে নিজেই নিজের নামে কেলেংকারী রটিয়ে দেন। আলোচনায় আসতে চান। ব্যবসা যদি ফেরানো যায়! খালেদা জিয়া এতটা দুর্দশাগ্রস্ত বলে তো মনে হয়না। তাহলে কি এ বক্তব্য জাস্ট নিকৃষ্ট মানের পলিটিক্যাল স্টান্টবাজি? কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতিই তো বেশি হচ্ছে। উনার ব্যক্তিজীবন নিয়ে অশালীন কথার ঝড় উঠেছে আবার! ড. এমাজউদ্দীনদের পরামর্শ কি বিফলে যাচ্ছে? যাহোক বিএনপিপন্থীদের অন্তত এটুকু বুঝা উচিৎ যে শহীদের সংখ্যা নিয়ে কিছু বললেই কী আর না বললেই কী, জনগণ জানে তিনি এবং তার দল বিএনপি জন্মাবধি স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থী! এ আর নতুন কথা কী।’

Tags: খালেদা জিয়া
Previous Post

২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা দিলেন সাঈদ খোকন

Next Post

‘ডাইরেক্ট অ্যাকশনে’ নির্বাচন কমিশন

Next Post

‘ডাইরেক্ট অ্যাকশনে’ নির্বাচন কমিশন

তেজগাঁওয়ে রেললাইন বস্তিতে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT