চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে প্রমাণের অপেক্ষায় ‘অধিনায়ক’ রিয়াদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 02, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে নিজের আরও প্রমাণ করার আছে বলে মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়ার পর সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা বলেন রিয়াদ।

জিম্বাবুয়েকে ওয়ানডেতে উড়িয়ে দেয়ার পর টেস্টে নামার অপেক্ষায় বাংলাদেশ। শনিবার সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেটের।

‘আমার মনে হয় অনেক কিছুই প্রমাণ করার আছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে’ -মন্তব্য করে রিয়াদ বলেন, ‘আমার উন্নতির অনেক জায়গা আছে। আমার জন্য এটা ভালো সুযোগ। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব।’

অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে রিয়াদ বলেন, ‘আমি সবসময় খেলোয়াড়দের স্বাধীনতা দেয়ার পক্ষে। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিলেই যে যার জায়গা থেকে পারফর্ম করার সুযোগটা বেশি পায়।’

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিক দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। সাকিব করছেন। মাশরাফী করছেন। শুধু রিয়াদই নিয়মিত অধিনায়ক হতে পারেননি কখনো। দায়িত্ব পেয়েছেন কালেভদ্রে।

রিয়াদের অবশ্য এসব নিয়ে ভাবনা নেই। দায়িত্বটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ‘এখানে আসলে আনলাকি বা লাকির বিষয় না। দায়িত্বটা এসেছে। আমি আমার দায়িত্ব নিয়েই চিন্তা করছি। দায়িত্বটা ভালোভাবে পালন করাই মূল লক্ষ্য।’

হাথুরুসিংহের আমলে রিয়াদ একবার দলে নিজের জায়গা নিয়ে শঙ্কায় পড়েছিলেন। দেশের শততম টেস্টে জায়গা হারান। সেই তিনি এখন অধিনায়ক। বাদ পড়া নিয়ে রিয়াদ কাউকে দুষতে চাইলেন না। দায়টা নিলেন নিজের ঘাড়েই।

‘আমি সবসময় বিশ্বাস করি যদি আমি ব্যর্থ হই, তাহলে সেটা আমারই দোষ। আমি সেই সময় ভালো পারফর্ম করছিলাম না। এগুলো জীবনের শিক্ষার অংশ। আমি সেই জিনিসগুলো থেকে শেখার চেষ্টা করি। ওই শিক্ষাগুলোই আমাকে সামনে আরও কঠোর পরিশ্রম করার উৎসাহ দেয়।’

Tags: মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
Previous Post

ফেসবুক ব্যবহারকারীদের গোপন মেসেজ বিক্রি করছে হ্যাকাররা

Next Post

সিলেটের ক্রিকেট ঐতিহ্য নিয়েই লগান সিনেমা?

Next Post

সিলেটের ক্রিকেট ঐতিহ্য নিয়েই লগান সিনেমা?

‘বাবার জন্য এমনভাবে গান করবো যেন তিনি শুনতে পান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT