চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবার জন্য এমনভাবে গান করবো যেন তিনি শুনতে পান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 02, নভেম্বর 2018
in বিনোদন
A A

বাংলার লাখো সংগীত ভক্তের মতো কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু শোক সামলে উঠতে পারেনি তার হাতে গড়া ব্যান্ড দল ‘এলআরবি’। অথচ আইয়ুব বাচ্চুর ‘শো মাস্ট গো অন’ নীতি অবলম্বন করে সম্প্রতি মঞ্চে উঠেছিলো ‘এলআরবি’। আইয়ুব বাচ্চুর পরিবর্তে এদিন স্টেজে উঠেন তার একমাত্র ছেলে আহনাফ তাজোয়ার।

আয়োজকদের অনুরোধে শোককে শক্তিতে পরিণত করতেই ৩১ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘শেকড়ের সন্ধান’-এ পারফর্ম করে ‘এলআরবি’। যা ছিলো আইয়ুব বাচ্চুকে ছাড়া ‘এলআরবি’র প্রথম কনসার্ট। পারফর্ম করার আগে এদিন এলআরবির সদস্যদের সাথে মঞ্চে উঠেন আইয়ুব বাচ্চুর ছেলে ও তার একমাত্র মেয়ে।

কনসার্টের শেষ দিকে কৌশিক হোসেন তাপস স্টেজে ডাকেন এলআরবিকে। ডেকে আনেন সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর ছেলেকে। গিটার হাতে স্টেজে উঠেন তাজোয়ার। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলেন, আমার বাবা আজ নেই। তার জায়গায় আমি স্টেজে। আজকে এমন জোরে গান করবো যেন তিনি উপর থেকে শুনতে পান।-বলেই গিটারে হাত রাখেন তিনি।

বাবার না থাকায় তার হয়ে গিটার ধরেন ছেলে তাজোয়ার

এরপর কথা বলেন আইয়ুব বাচ্চুর মেয়ে ফায়রুজ সাফরা। এম এ আজিজ স্টেডিয়ামে ভরপুর দর্শকদের সামনে বলেন, আমি এখনো খুবই ইমোশনাল। আমার আব্বু নেই, এটা মানতে পারছি না। আব্বুর গান শুনে আপনারা যেভাবে চিৎকার করতেন, আজও সেভাবেই চিৎকার করে উঠুন। যেন আমার আব্বু তা শুনতে পান।

একে একে কথা বলেন এলআরবির বাকি সদস্যরা। এরমধ্যে আইয়ুব বাচ্চুর সঙ্গে গত ৩৬ বছর ধরে আছেন বেইজ গিটারিস্ট স্বপন। তার হাতে মাইক্রোফোন দিতেই কান্নায় ভেঙে পড়েন। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, ৩৬ বছরের ক্যারিয়ারে আমার বস বাচ্চু ভাইকে ছাড়া স্টেজে উঠলাম। এই দিনটি যে আসবে এটা আমার কল্পনাতেও ছিলো না। আল্লাহ বাচ্চু ভাইকে বেহেশত নসিব করুন। আপনারা সবাই বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন।

এলআরবির আরেক সদস্য মাসুদ। চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এখান থেকেই জন্ম নিয়ে আমাদের বস সারা দুনিয়া জয় করেছেন এবং এখান থেকেই এলআরবি আবার রিবর্ন করবে।

এরপর দর্শকের উদ্দেশ্যে দুটি গান পরিবেশন করে এলআরবি। সেকেন্ড লাইন গিটারিস্ট মাসুদ গেয়ে উঠেন ‘আর কতো এভাবে আমাকে কাঁদাবে’ এরপর গানে কণ্ঠ ধরে আইয়ুব বাচ্চুর ছেলে। তিনি গেয়ে উঠেন বিখ্যাত গান ‘চলো বদলে যাই’।

ফাইল ছবি:

‘গান বাংলা’র আয়োজনে রংপুরে ১৬ অক্টোবর ‘শেকড়ের সন্ধান’ শোতে পারফর্ম করেছিলেন আইয়ুব বাচ্চু। এরপর এই সিরিজের আরো ৭টি কনসার্টে পারফর্ম করার কথা ছিল তার। তবে আইয়ুব বাচ্চু না থাকলেও বাকি কনসার্টগুলোতে পারফর্ম করবে এলআরবি। তারই ধারাবাহিকতায় শুক্রবার(২ নভেম্বর) বিকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ‘শেকড়ের সন্ধান’। এখানেও পারফর্ম করবে এলআরবি।

Tags: আহনাফ তাজোয়ারএলআরবিগান বাংলাতাপসলিড বিনোদনশেকড়ের সন্ধান
Previous Post

সিলেটের ক্রিকেট ঐতিহ্য নিয়েই লগান সিনেমা?

Next Post

কেমন ছিল সংলাপের ভেতরের পরিবেশ?

Next Post
সংলাপ

কেমন ছিল সংলাপের ভেতরের পরিবেশ?

অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

আটেই হোক ‘প্রথম’ জয়ের উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT