চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেসলাকে টেক্কা দিতে আসছে দৈত্যাকার ট্রাক

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
9:12 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
ইলেকট্রিক ট্রাক

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ২০১৯ সালে বাজারে আনতে যাচ্ছে টেসলা সেমি নামের একটি ইলেকট্রিক ট্রাক। তবে এর আগেই ইটি ওয়ান নামের একটি ইলেকট্রিক ট্রাক বাজারে এনে চমক দেখানোর কথা জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক স্টার্টআপ থর ট্রাকস।

১০০ মাইল রেঞ্জের এ ট্রাকটি ৮০ হাজার পাউন্ড বহন ক্ষমতা সম্পন্ন। দামের দিক থেকেও টেসলা সেমি থেকে সস্তা হবে এটি। এর দাম ধরা হয়েছে এক লাখ ৫০ হাজার পাউন্ড। তবে ট্রাকটির ৩০০ মাইল রেঞ্জের একটি আলাদা মডেলও বাজারে আনবে থর। এর জন্য গুনতে হবে বাড়তি এক লাখ ডলার।

টেসলার মতো থরের নিজস্ব উৎপাদন ব্যবস্থা না থাকায় প্রতিটি কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হচ্ছে থরকে। ইটি ওয়ান ইলেকট্রিক ট্রাকে ব্যবহার করা হবে ন্যাভিস্টারের মোডিফাইড চেসিস, ডানার তৈরি অ্যাক্সেল। এছাড়া ট্রাকটির প্রয়োজনীয় ব্যাটারিও তৈরি করবে অন্য একটি প্রতিষ্ঠান।

ইলেকট্রিক ট্রাক

থর দাবি করেছে, প্রতি মাইলে অন্যান্য ট্রাকের তুলনায় ৬০-৭০ শতাংশ সাশ্রয়ী হবে এ ট্রাকটি। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর, এমন কোনো গ্যাস নিঃসরণ করবে না বিধায় এটি হবে পরিবেশ বান্ধব।

তবে শুধুমাত্র ইলেকট্রিক ট্রাক বাজারে আনার মধ্যেই সীমিত থাকতে চাইছে না থর, অন্যান্য সাধারণ ট্রাককে ইলেকট্রিক ট্রাকে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

বর্তমানে এ প্রতিষ্ঠানে আছে মাত্র ১৮ জন কর্মী। তবে কর্মী বাহিনী বৃদ্ধি করতে কাজ করছে থর। ইতোমধ্যেই ন্যাভিস্টার, ইউএস হাইব্রিডসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দক্ষ প্রকৌশলীরাও এখানে যোগ দিতে শুরু করেছেন।

ইলেকট্রিক ট্রাক

নিজদের পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জর্ডানো সরোডনি বলেন: বাণিজ্যিকভাবে ইলেকট্রিক গাড়ি উৎপাদনে অনেক প্রতিষ্ঠানই এখন এগিয়ে আসছে, কারণ এখনই উপযুক্ত সময়। তবে অন্যদের তুলনায় আমি মনে করি আমরা যা বলছি তা বেশ যুক্তিসঙ্গত। আমরা হাজার হাজার চার্জিং স্টেশন কিংবা লাখ লাখ ট্রাক বাজারে আনার প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা যা বলছি বাস্তবতার সাথে মিল রেখেই বলছি।

Tags: ইলেকট্রিক গাড়ি
Previous Post

ইন্টারপোল খুঁজে না পেলেও মঈনুদ্দিনকে পেল ব্রিটিশ গণমাধ্যম

Next Post

চালের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনের আগে কিছু দাবি

Next Post
অর্থমন্ত্রী আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণের উপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনের আগে কিছু দাবি

ডোনাল্ড ট্রাম্প-জেরুজালেম-রাজধানী-ফিলিস্তিন-ইসরায়েল-স্বীকৃতি

জেরুজালেমকে ফিলিস্তিনের ‘চিরস্থায়ী’ রাজধানীর স্বীকৃতি দিলো ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT