চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেমকে ফিলিস্তিনের ‘চিরস্থায়ী’ রাজধানীর স্বীকৃতি দিলো ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-জেরুজালেম-রাজধানী-ফিলিস্তিন-ইসরায়েল-স্বীকৃতি

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পাল্টা জবাবে এবার একে ‘ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী’র স্বীকৃতি দিয়েছে ইরান।

জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানীর স্বীকৃতি দিতেই বুধবার ইরানের পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করা হয়। সেই ভোটে এ নিয়ে পার্লামেন্টে একটি আইনি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন আইনপ্রণেতারা।

জেরুজালেম পোস্ট জানায়, ওই প্রস্তাবে ২৯০ আইনপ্রণেতার মধ্যে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার পক্ষে ভোট দেন ২০৭ জন।

পার্লামেন্টে ভাষণে স্পিকার আলি লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিন অনেক আগে থেকেই তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দেখে আসছে। অন্যদিকে তেল আবিবকে রাজধানী হিসেবে ব্যবহার করে দাপ্তরিক ও সরকারি কর্মকাণ্ড চালালেও সবসময় জেরুজালেমকেই রাজধানী করতে চেয়েছে ইসরায়েল।

১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। একই সঙ্গে তিনি ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

এ ঘোষণার পর বিশ্বজুড়ে প্রতিবাদ-নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদে ওআইসি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেয়।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২১ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির মার্কিন সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করে জাতিসংঘ সাধারণ পরিষদ। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ ১২৮টি দেশ। কানাডা, আর্জেন্টিনা এবং ভূটান সহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৯টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়।

এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। কিন্তু একমাত্র যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়।

Previous Post

চালের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনের আগে কিছু দাবি

Next Post

চটজলদি পার্টি মেকআপ

Next Post
মেকআপ

চটজলদি পার্টি মেকআপ

‘আমার ছেলেদের শক্তি আছে, যেকোন দেশের সৈনিককে মোকাবেলা করার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT