চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি দলেও স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 08, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংকাণ্ডের পর ওয়ানডে এবং টেস্ট দলে আগেই ফিরেছেন। এবার অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলেও ফিরলেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাতে ১৪ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন দুই ‘পাপী’।

ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে স্মিথ-ওয়ার্নারকে প্রথমে দলে ফেরায় অস্ট্রেলিয়া। পরে অ্যাশেজেও খেলেন দুজন। এবার ঘরের মাঠে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের হিসাব কষেই তাদের শর্টার ফরম্যাটের দলে নেয়া হয়েছে।

২০১৮তে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের জন্য অভিযুক্ত হন স্মিথ-ওয়ার্নার। তখন তাদের এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এই দুজনের সঙ্গে নিষিদ্ধ হন টেস্ট ওপেনার ক্যামেরন বেনক্রফটও। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনজনই ক্রিকেটে ফিরেছেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, ‘স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে হন্স বলছেন, আসলে আগামী বছর ঘরের মাঠের বিশ্বকাপই তাদের নজরে।

টেস্ট-ওয়ানডেতে বহুবার সফল হলেও টি-টুয়েন্টিতে এখনো বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেনি অস্ট্রেলিয়া। এই ফরম্যাটে তাদের সেরা ফলাফল ২০১০ আসরে ফাইনাল খেলা। সেই আসরে অজিদের হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড।

টি-টুয়েন্টির বর্তমান র‌্যাঙ্কিংয়ে পাঁচনম্বরে আছে অস্ট্রেলিয়া। তবে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া দুই সিরিজ জিতে অবস্থান পরিবর্তন করতে চায় তারা।

ঘোষিত দলে অধিনায়কত্বের আর্মব্যান্ড ধরে রেখেছেন অ্যারন ফিঞ্চ। সহ-অধিনায়কের দায়িত্বটা ভাগাভাগি করে সামলাবেন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ও পেসার প্যাট কামিন্স।

আঙুলের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার। তবে দলে বিবেচিত হননি নাথান লায়ন। স্পিন বিভাগে অগ্রাধিকার দেয়া হয়েছে অ্যাডাম জাম্পাকেই। দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টইনিস।

পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কামিন্স ও মিচেল স্টার্ক। তাদের সঙ্গ দেবেন অ্যান্ডু টাই, কেন রিচার্ডসন এবং বিলি স্টানলেক।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি হবে ২৭ অক্টোবর, অ্যাডিলেডে। পরের মাসে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ খেলবে অজিরা। সেই সিরিজের প্রথম ম্যাচ হবে ৩ নভেম্বর, সিডনিতে।

অস্ট্রেলিয়া দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, বিলি স্টানলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ডু টাই, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Tags: লিড স্পোর্টসস্মিথ-ওয়ার্নার
Previous Post

অস্কার ২০২০: এক পুরস্কারের জন্য লড়বে ৯৩ দেশ

Next Post

চিরনিদ্রায় আবরার ফাহাদ

Next Post
বুয়েট শিক্ষার্থী-আবরার-দাফন

চিরনিদ্রায় আবরার ফাহাদ

১৮ নভেম্বর ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT