চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার ২০২০: এক পুরস্কারের জন্য লড়বে ৯৩ দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 08, অক্টোবর 2019
in বিনোদন
A A

বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অস্কারের ৯২তম আসর বসতে যাচ্ছে আগামী বছরে ৯ ফেব্রুয়ারি। আর এই আসরে সবার চোখ থাকে যেই বিভাগে তা হলো বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। এবছর এই পুরস্কারের জন্য লড়বে বাংলাদেশসহ ৯৩টি দেশ।

সোমবার ৯৩টি দেশ থেকে নির্বাচিত সিনেমার চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় সেনেগালের ‘অ্যাটলান্টিকস’, ফ্রান্সের ‘লা মিসারেবলস’, স্পেনের ‘পেইন অ্যান্ড গ্লোরি’ এবং দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ এর মতো প্রশংসিত সিনেমা আছে এবারের তালিকায়। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এন্টার্কটিকা ছাড়া সব মহাদেশ থেকেই নির্বাচিত হয়েছে সিনেমা। এই প্রথম ঘানা, নাইজেরিয়া এবং উজবেকিস্তানের সিনেমা এই বিভাগে নির্বাচিত হয়েছে। তালিকার সবচাইতে ‘হাই প্রোফাইল’ ছবি মনে করা হচ্ছে বং জুন হো পরিচালিত দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’কে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নিয়েছে।

এবারের আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্পকে এই ছবির উপজীব্য করা হয়েছে। ভারত থেকে ‘গল্লি বয়’ লড়বে এই প্রতিযোগিতায়।

৯৩টি ছবির তালিকা থেকে ১০টি ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। আর এই বিভাগের মনোনয়ন ঘোষণা করা হবে ২০২০ সালের ১৩ জানুয়ারি।

৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।

Tags: অস্কারঅ্যাটলান্টিকসআলফাপেইন অ্যান্ড গ্লোরিপ্যারাসাইটলিড বিনোদন
Previous Post

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার, তুরস্ককে ট্রাম্পের ‍হুমকি

Next Post

টি-টুয়েন্টি দলেও স্মিথ-ওয়ার্নার

Next Post

টি-টুয়েন্টি দলেও স্মিথ-ওয়ার্নার

বুয়েট শিক্ষার্থী-আবরার-দাফন

চিরনিদ্রায় আবরার ফাহাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT