চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের জন্য শুভ কামনা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:14 অপরাহ্ন 30, মে 2019
in সম্পাদকীয়
A A

শুরু হয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। দীর্ঘ দেড়মাসব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয়া ১০ দলে সবাই একে অন্যের সঙ্গে খেলবে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দারুণ একটি দল নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদশ দল।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ২ জুন লন্ডনের দ্য ওভালে। টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি ভেন্যুতে ঘুরে ঘুরে বিশ্বকাপের প্রাথমিক পর্বের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দলের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি চোখে পড়ার মতো। ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজ, আবুধাবিতে এশিয়া কাপ, নিদাহাস ট্রফি এবং বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে প্রথম কোনো সাফল্য পায় বাংলাদেশ। তাই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে একেবারে তুঙ্গে রয়েছে মাশরাফি বাহিনী।

বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৯৯ সালে। প্রথম অংশগ্রহণ ছিল স্বপ্নের মতো, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল, জিতেছিল স্কটল্যান্ডের বিপক্ষেও। এছাড়া ২০১৫ বিশ্বকাপে দারুণ সাফল্য পায় মাশরাফিরা, প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে।

সাম্প্রতিক ফর্ম ও বিশ্বকাপের গত আসরগুলোতে বাংলাদেশের পারফরম্যান্সে আশাবাদী হওয়াই যায় বলে আমরা মনে করি। বাংলাদেশের বর্তমান দলটিকে অনেকেই ১৯৯৬ সালের শ্রীলঙ্কা দলের সঙ্গে তুলনা করছেন। অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে সেবার বিশ্বকাপ জিতে চমকে দিয়েছিল পুরো বিশ্বকে। আসরে চাপমুক্ত ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। অভিজ্ঞতা আর দক্ষতার কমতি নেই টাইগারদের মধ্যে, তাই চাপমুক্ত হয়ে খেললে যেকোনো ফলাফলই সম্ভব।

আমাদের আশাবাদ, এবারের বিশ্বকাপের আয়োজন সুন্দর হোক সেইসঙ্গে টাইগাররা বয়ে আনুক অনন্য উচ্চতার এক সাফল্য।

Tags: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট
Previous Post

দ্বিতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ

Next Post

ঈদকে ঘিরে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়

Next Post

ঈদকে ঘিরে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়

প্রথম ম্যাচেই আমিরকে পাচ্ছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT