চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে ঘিরে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 30, মে 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

রমজান ঈদকে সামনে রেখে ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ টাকা তোলা আর কেউ জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। গ্রাহকদের এ ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করেছেন ব্যাংকাররাও।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

এ দিন সকাল থেকে ব্যাংকের শাখাগুলোতে টাকা জমা ও উত্তোলনে কাউন্টারে সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। প্রয়োজনীয় লেনদেনের পাশাপাশি নতুন টাকার জন্যও ভিড় করছেন গ্রাহকরা। অন্যান্য সময়ের চেয়ে অতিরিক্ত লোক দেখা গেছে।

প্রতি ঈদের আগে গ্রাহকের ভিড় বাড়ে বলে জানালেন মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী

তিনি বলেন, ‘প্রতি বছরই এই সময় গ্রাহকের চাপ থাকে। ঈদে লোকজন গ্রামে যাবেন। আবার অনেকে কর্মীদের বেতন-বোনাস দিবেন। সব মিলিয়ে ঈদ উপলক্ষে ব্যবসা ও নিজস্ব প্রয়োজনে টাকা উত্তোলন করছে। এছাড়া সঞ্চয়পত্রের মুনাফা তুলছেন। আবার অনেকে ডিপোজিটের অর্থ জমা করছে। সেজন্য সকাল থেকেই প্রতিটি ক্যাশ কাউন্টারে গ্রাহকেরা ভিড় করেছেন।’

বাড়তি গ্রাহকের চাপে সেবা দিতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রাহক বেশি হলেও নগদ টাকার কোনো সমস্যা নেই। তাদের চাহিদা মত পরিশোধ করা হচ্ছে।’

ঈদের আগে ৩ জুন (সোমবার) শেষ কার্যদিবস। ওইদিন বিশেষ ছুটি হবে কি না এ নিয়ে গুঞ্জন রয়েছে। এজন্য আজকেই প্রয়োজনীয় লেনদেন সারতে গ্রাহকরা ব্যাংকে ভিড় করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী সোমবার অনেক কর্মকর্তা-কর্মচারী ছুটি নিচ্ছেন। তাই ৩ জুন ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটা ছুটির আমেজে থাকবে।

অগ্রণী ব্যাংকে ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়ানো সাইফুল ইসলাম বলেন, ‘আমার ছোট্ট একটি কারখানা রয়েছে। কর্মীদের বেতন-বোনাস দিতে হবে। তাই টাকা তুলতে এসেছি। আধা ঘণ্টা হয়েছে এসেছি। অতিরিক্ত গ্রাহকের কারণে আরও আধাঘণ্টা অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে।’

নতুন টাকার জন্য বাংলাদেশ ব্যাংকের লাইনে দাঁড়িয়েছে আবু সাঈদ। তিনি বলেন, ‘আজ রাতে গ্রামে যাবো। ঈদে সেলামি হিসেবে নতুন টাকার বিকল্প নেই। তাই নতুন টাকা তুলতে এসেছি। চাকরির কারণে এতদিন খুব ব্যস্ত ছিলাম বলে টাকা তুলতে পারিনি।

এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার এক কর্মকর্তা জানান, ‘সকাল থেকেই গ্রাহকের প্রচণ্ড ভিড়। গ্রাহকরা জমার চেয়ে বেশি উত্তোলন করছেন।’

Tags: অগ্রণী ব্যাকজনতা ব্যাংকনতুন টাকাব্যাংকসোনালী ব্যাংক
Previous Post

টাইগারদের জন্য শুভ কামনা

Next Post

প্রথম ম্যাচেই আমিরকে পাচ্ছে পাকিস্তান

Next Post

প্রথম ম্যাচেই আমিরকে পাচ্ছে পাকিস্তান

ডাবল সেঞ্চুরির দিনে ৭ হাজারি ক্লাবে মরগান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT