চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীর জোড়া খুনের পেছনে মাদক ব্যবসা: র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 18, জানুয়ারি 2018
in অপরাধ
A A
দ্রুত বিত্তশালী হওয়ার লোভে মাদক ব্যবসা-আক্তার ও মিম

মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর দত্তপাড়ায় আক্তার হোসেন ও আসিবুর রহমান মিমকে হত্যা করা হয় বলে দাবি করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে এগারোটায় আক্তার ও মিম হত্যা মামলার প্রধান অাসামি হুমায়ূনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১। ওই সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ ৭ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি ধারালো ছুরি ও ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: হত্যা মামলার এক নম্বর আসামি হুমায়ুন কবির (২৪), সাত নম্বর  আসামি জুয়েল শিকদার (১৯), মো. জীবন (২৯), বিল্লাল হোসেন (১৮) এবং রবিউল রবু (১৮)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, মূলত মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. হুমায়ুন কবির ওরফে হুমায়ুন। ভিকটিমদের এর আগেও বেশ কয়েকবার হত্যার চেষ্টা করেছিল গ্রেপ্তারকৃতরা। তবে তা সুযোগের অভাবে সম্ভব হয়নি।

মুফতি মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে আরও জানা যায় বিগত প্রায় ৪/৫ বছর যাবত হুমায়ুনের নেতৃত্বে প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র টঙ্গীর দত্তপাড়া ও এরশাদ নগর এলাকাকেন্দ্রিক মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। হুমায়ূনের নেতৃত্বে এ দলটি এলাকার চিহ্নিত দুর্ধর্ষ ও সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বলে পরিচিত। তারা ওই এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে ছিনতাই-রাহজানিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।দ্রুত বিত্তশালী হওয়ার লোভে মাদক ব্যবসা-আক্তার ও মিম

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে এগারোটায় র‌্যাবের আভিযানিক বিশেষ দল টঙ্গীর দত্তপাড়ার ধুমকেতু স্কুলের সামনে থেকে হুমায়ুন কবির, জুয়েল শিকদার ও মো. জীবনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে ওই রাতেই পাশের এলাকা বনমালা রেলগেইট থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিল্লাল হোসেন ও রবিউল রবুকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার স্বীকারোক্তি দিয়েছে।

গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়ার ইশানদি সরকার রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে আক্তার ও মিমকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করা হয়। এ ঘটনায় আক্তারের বাবা মো. মজিবুর রহমান ১৪ ডিসেম্বর টঙ্গী থানায় ১৪ জন এজহারভুক্ত ও ৫/৭ অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা দায়ের করে।

Tags: জোড়া খুনমাদক ব্যবসা
Previous Post

অপুর জন্যই ‘অন্ধকার মানুষ-দ্য ডার্ক’-এ মাহি!

Next Post

রাস্তা অাটকে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

রাস্তা অাটকে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নাখালপাড়া জঙ্গি আস্তানায় নিহত বাকি দুইজনের ছবি শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT