চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তা অাটকে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
3:46 অপরাহ্ন 18, জানুয়ারি 2018
in শিক্ষা
A A

জানুয়ারির মধ্যে অনার্স ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশসহ আরও কয়েকটি দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে মানববন্ধন করে তারা। ১১ টা ৪৫ মিনিট থেকে তারা ওই সড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

অন্য দাবিগুলোর মধ্যে আছে, মার্চের মধ্যে অনার্স ২০১৪-১৫ সেশনের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু করতে হবে, অধিভুক্ত সাত কলেজের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, ২০১২-১৩ সেশন সহ সকল সেশনের পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে এবং ডিগ্রী সকল সেশনের আটকে থাকা পরীক্ষা ফল দ্রুত প্রকাশ করতে হবে।

তিতুমীর কলেজের ছাত্র নাইমুর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ইতোমধ্যে সেশনজটের মধ্যে পড়েছি।

ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ হাসান বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আমাদের দাবি মানা না পর্যন্ত আমাদের অবরোধ চলবে।

অবরোধের খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশের ২০ থেকে ২৫ জনের দল বেলা পৌনে ২ টায় আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে যায়।

এসময় উপাচার্য জানান, আগামী ২৫ ফ্রেব্র্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে। সম্ভব হলে জানুয়ারির মধ্যে ফল প্রকাশ হবে। উপাচার্যের এ আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও জানুয়ারির মধ্যে ফল প্রকাশ না হলে পুনরায় ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অবরোধের ঘোষণা দেয়।

এসময় ৭ কলেজের প্রিন্সিপালের সঙ্গে বসে বাকি দাবিগুলোও দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন উপাচার্য।

এদিকে রাস্তা আটকে ২ ঘণ্টা কর্মসূচি পালন করার ফলে ঐ রুটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । ফলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

Tags: অধিভুক্ত সাত কলেজঅবরোধপরীক্ষাফল প্রকাশ
Previous Post

টঙ্গীর জোড়া খুনের পেছনে মাদক ব্যবসা: র‌্যাব

Next Post

নাখালপাড়া জঙ্গি আস্তানায় নিহত বাকি দুইজনের ছবি শনাক্ত

Next Post

নাখালপাড়া জঙ্গি আস্তানায় নিহত বাকি দুইজনের ছবি শনাক্ত

'ফিরে চল মাটির টানে'র নির্বাচিত হলেন যে চার প্রতিযোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT