চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় চৌধুরীর নায়িকা মাহিয়া মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 16, অক্টোবর 2018
in বিনোদন
A A

গেল বছরের শেষে মুক্তি পাওয়া ‘অন্তর জ্বালা’ ছবি যারা দেখেছেন তারা একবারেই ‘দুলাল’ নামে চিনবেন জয় চৌধুরীকে। ওই ছবি দিয়েই নজর কেড়েছিলেন এ প্রজন্মের নায়ক জয় চৌধুরী। এবার তিনি নতুন ছবিতে কাজ করছেন। ‘আনন্দ অশ্রু’ শিরোনামের এ ছবিতে জয়ের নায়িকা মাহিয়া মাহি। ছবিতে আরেক নায়ক থাকছেন সাইমন সাদিক।

সপ্তাহ খানেক আগে জয় এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। গতকাল (সোমবার) থেকে ঢাকার অদূরে আশুলিয়াতে শুটিং করেছেন। ২১ অক্টোবর পর্যন্ত টানা শুটিং চলবে বলে জানা গেছে।

আর এবারই প্রথম জয় কাজ করছেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে।  জয় বলেন, মাহি অনেক বেশি কো-অপারেটিভ, হেল্পফুল। সহশিল্পী হিসেবেও দারুণ।

‘আনন্দ অশ্রু’ ছবিতে জয়কে তিন ধরণের চরিত্রে দেখা যাবে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ছবিতে দেখা যাবে আমি যতটা নিষ্পাপ, তততাই বদরাগী আবার তার চেয়ে বেশি রোমান্টিক। চরিত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমি এই ধরণের চরিত্র করতে পছন্দ করি।

ত্রিভুজ প্রেমের গল্পের ছবি ‘আনন্দ অশ্রু’। ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। জয় বলেন, নির্মাতা মানিক ভাই ও মাহির সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা। আগামীতেও আমরা ছবি করবো। সবকিছু সময় হলে জানাবো।

সালমান শাহ ও শাবনূর অভিনীত নব্বই দশকের সাড়া জাগানো সিনেমা ‘আনন্দ অশ্রু’। নতুন করে একই নামে নির্মিত হচ্ছে এই ছবিটি। ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পাওয়া আনন্দ অশ্রুতে অভিনয় করেছিলেন সালমান শাহ-শাবনূর। এবার অভিনয় করছেন সাইমন, মাহি, জয় চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ।

জানা গেছে, এই ছবিটি সিক্যুয়াল হিসেবে বানানো হচ্ছে না। এমনকি রিমেকও না। সম্পূর্ণ মৌলিক গল্পের আদতে নির্মিত হচ্ছে নতুন ‘আনন্দ অশ্রু’। ছবির কাহিনী তৈরি করছেন সুদীপ্ত সাইদ। চিত্রনাট্য লেখার কাজ করছেন কয়েকজন মিলে।

এফ আই মানিক পরিচালিত ‘এক জবান’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রপুরিতে আসেন মাগুরার সন্তান জয় চৌধুরী। এরপর ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। এই নায়কের ‘ভালোবাসি কত বোঝাবো কেমনে’ এবং ‘অবাস্তব ভালোবাসা’ নামের দুই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tags: আনন্দ অশ্রুজয় চৌধুরীমাহিয়া মাহিলিড বিনোদনসাইমন সাদিক
Previous Post

ক্রিকেটের বিষয়ে সৎ ও স্বচ্ছ থেকেছি: জয়সুরিয়া

Next Post

২৩ অক্টোবর সিলেট সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু

Next Post

২৩ অক্টোবর সিলেট সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চার দিনের সফরে সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT