চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের সফরে সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 16, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌদি আরবের বাদশাহ এবং পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি সফরসঙ্গীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং কূটনীতিক ও রাজনীতিকরা বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এ সফরে সৌদি রাজপ্রাসাদে বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ সফরে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নব নির্মিত নিজস্ব ভবনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজসৌদি বাদশাহ
Previous Post

২৩ অক্টোবর সিলেট সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু

Next Post

সাংবাদিক দম্পতি হত্যায় দুই আসামির সাজা কমে যাবজ্জীবন

Next Post
ফরহাদ খাঁ

সাংবাদিক দম্পতি হত্যায় দুই আসামির সাজা কমে যাবজ্জীবন

২০ দলীয় জোটের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে ন্যাপ-এনডিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT