চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ দলীয় জোটের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে ন্যাপ-এনডিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 16, অক্টোবর 2018
in রাজনীতি
A A

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

মঙ্গলবার বিকাল ৩টায় গুলশান-১ এ ইমানুয়েল’স ব্যাংকুয়েট হলে যৌথ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় ন্যাপ ও এনডিপির নেতৃবৃন্দ৷

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি ঘোষণা দিয়ে বলেন, আমরা বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখে জোটে এসেছিলাম। এখন তিনি কারাবন্দী। তার অনুপস্থিতিতে বর্তমান বিএনপির নেতৃবৃন্দের উপর আস্থা রাখতে পারছি না। ২০ দলীয় জোটে আমাদেরকে কোনো রকম মূল্যায়ন করা হয়নি।

তাছাড়া সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট গঠিত হয়েছে তাদের আচরণে অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। তারা সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর সঙ্গে যে আচরণ করেছেন তা তাদের কাছ থেকে আশা করতে পারি না।

তিনি আরো বলেন, বিএনপি তার শরীকদের সবসময় অন্ধকারে রাখার চেষ্টা করেছে। জাতীয় নির্বাচন খুব নিকটে। এ সময়েও তারা জোটকে কোনো বিষয় পরিষ্কার করছে না। জোটে শরিকরা মনোনয়নের বিষয়টি সামনে আনতে চাইলেও বিএনপি কৌশলে এড়িয়ে গেছে। তাছাড়া নতুন জোটে ১/১১ এর কুশীলবরা বিএনপির সঙ্গে একত্রে বসাটা, ঐক্য করাটা আমরা মেনে নিতে পারছি না। আমরা মনে করি বিএনপি তার নৈতিক অবস্থান হারিয়েছে।

এই প্রেক্ষাপট বিবেচনায় আমরা দুই দল সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে আজ থেকে এই মুহূর্তে ২০ দলীয় জোট এর সাথে সকল সম্পর্ক ছিন্ন করছি। আমরা নতুন করে পথ চলতে চাই৷ প্রকৃত দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য চাই৷

সরকারের কাছ থেকে কোনো চাপ বা অফার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো অফার পেয়েছেন কিনা, তার জবাব এক বাক্যে বলতে পারি, না। আমরা কোনো অফার পাইনি। ২০১২ সালে অফার আর আজকের অবস্থা এক নয়। আমরা জানি না সরকার কোনো অফার করবেন কিনা। তবে এখনো পাইনি। করবেন কিনা সেটা সময় বলে দেবে।

নতুন কোনো জোটে যাবেন কিনা এমন প্রশ্নে বলেন, আমরা পর্যবেক্ষণ করতে চাই। আলাপ আলোচনা আমাদের অতীতে ছিল। এখনোও থাকবে। আমাদের যদি অন্য দলের সঙ্গে ঐক্য বা একমত হওয়ার সুযোগ থাকে আমরা হব।

ভবিষ্যতে বিএনপি যদি আপনাদেরকে মূল্যায়ন করে তবে আবারও ২০ দলে ফিরবেন কিনা জানতে চাইলে বলেন, আমরা যে রাজনীতি পরিহার করছি সে রাজনীতি যদি বিএনপি পরিহার করে তাহলে ফেরার ব্যাপারে চিন্তা করবো।

এসময় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।

Tags: ২০ দলীয় জোট২০ দলীয় জোট.বিএনপিএনডিপিন্যাপসেমি লিড
Previous Post

সাংবাদিক দম্পতি হত্যায় দুই আসামির সাজা কমে যাবজ্জীবন

Next Post

তিন বছর পর ভিন্নরুপে অ্যাঞ্জেলিনা জোলি

Next Post

তিন বছর পর ভিন্নরুপে অ্যাঞ্জেলিনা জোলি

‘পেশাদার খেলোয়াড়দের একটু ছাড় দিতেই হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT