জয়পুরহাটে বারোঘাটি পুকুরের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে আবু হোসেন নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুর বাড়ি সদর উপজেলার ভেটি গ্রামে। তিনি শহরের পূর্ব বাজারে চায়ের দোকান করতেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল থেকেই আবু হোসেন রেল লাইনের পাশে বসে ছিলেন। হঠাৎ ট্রেন এলে ঝাপ দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সদর থানার ওসি আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা।









